1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
৭ অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

৭ অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত

প্রতিবেদকের নাম
  • শুক্রবার, ১৩ জুন, ২০২৫

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য শুক্রবার (১৩ জুন) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় ওই সব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, আগের মতোই দেশজুড়ে বজায় রয়েছে মৃদু তাপপ্রবাহ। তবে এরই মধ্যে আজ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন বিভাগে আংশিক মেঘলা আকাশ এবং একাধিক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন বিভাগে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। রাজশাহী বিভাগজুড়ে মৃদু তাপপ্রবাহ বইছে, যা অব্যাহত থাকতে পারে। গতকাল রাজশাহী শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। সেখানে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগেও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগজুড়ে ১-২ স্থানে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। এখানেও ১-২ স্থানে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এখানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিভাগের কয়েকটি স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস।

খুলনা বিভাগে যশোর, খুলনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। এখানেও ১-২ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বরিশাল বিভাগেও কয়েকটি স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা বিভাগের আকাশ থাকবে আংশিক মেঘলা। টাঙ্গাইল ও ফরিদপুর জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। রাজধানী ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ