1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
অজু করার সময় বজ্রপাতে ৩ মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু | ঢাকা আওয়ার
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

অজু করার সময় বজ্রপাতে ৩ মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু

ঢাকা আওয়ার ডেস্ক
  • রবিবার, ২১ জুন, ২০২৬

নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে তিনজন মাদরাসাশিক্ষার্থী মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি এলাকার এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কিশোরগঞ্জের হোসেনপুরের বাদলের ছেলে জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান ও একই এলাকার আবু জাফর।

জানা যায়, মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় মাগবিরের সময় অজু করার সময় বজ্রপাতে বৃষ্টিপাত শুরু হয়, ওই সময় বজ্রপাতে চার শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে শিবপুর হসপিটালে নিযলে কর্তব্যরত চিকিৎসক তিন শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। একজনকে আহত অবস্থায় চিকিৎসাধীন।

নরসিংদী সিভিল সার্জন ডাক্তার বুলবুল কবির জানিয়েছেন, বজ্রপাতের তিন শিক্ষার্থী মারা গেছে। আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে এখন ভালো আছে। নিহত সবার বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে হবে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, মাগরিবের নামাজের আগে মাদরাসায় অজু করার সময় চার ছাত্র আহত হয়। এ সময় তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ