1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: র‍্যাব | ঢাকা আওয়ার
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: র‍্যাব চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী ঋণনির্ভরতা কমিয়ে সরকার অর্থের বিকল্প উৎস খুঁজছে : অর্থমন্ত্রী বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার মুন্সিগঞ্জে চালু হলো দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে বসছেন শিক্ষামন্ত্রী সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: র‍্যাব

ঢাকা আওয়ার ডেস্ক
  • রবিবার, ২১ জুন, ২০২৬

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে যদি কেউ অস্ত্র দিয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটায়, তারা ঝুঁকির মধ্যে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান।

রোববার (২১ জুন) মোহাম্মদপুরে র‌্যাব-২ কার্যালয়ে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার প্রসঙ্গে করা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

র‌্যাব অধিনায়ক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাউরা সোহেলকে অস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব। তার দেয়া তথ্যমতে আরও দুই ছিনতাইকারী শফিকুল ইলাম সবুজ ও রাসেলকে গ্রেফতার করা হয়েছে।

পরে আরও দু’জনকে গ্রেফতারের কথা জানান তিনি। গ্রেপ্তার হওয়া মাউরা সোহেলের নামে ছিনতাই-চাঁদাবাজির ১৪টি মামলা রয়েছে।

এছাড়া অপর দুই আসামির বিরুদ্ধে ১টি করে মামলার কথা জানানো হয় র‌্যাব-২ এর পক্ষ থেকে।

এসময় ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে র‌্যাবের পদক্ষেপ নিয়ে করা প্রশ্নের জবাবে র‌্যাব-২ এর অধিনায়ক বলেন, আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চাইলে ছাড় দেয়া হবে না।44

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ