1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
আশুলিয়ায় হত্যার পর ৬ মরদেহ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

আশুলিয়ায় হত্যার পর ৬ মরদেহ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

প্রতিবেদকের নাম
  • বুধবার, ২ জুলাই, ২০২৫

জুলাই অভ্যুত্থানে ঢাকার সাভারের আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

বুধবার (২ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

এর আগে, আজ সকালে প্রিজন ভ্যানে করে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি ও শহিদুল ইসলামসহ সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ১৯ জুন আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ৫ জন। একজন গুরুতর আহত হন। পরে ৫ জনের মরদেহ এবং আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ