1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
আসাদকে গ্রেফতারে ফ্রান্সের পরোয়ানা, কিন্তু কেন? | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছালো হোয়াইট হাউসের অনুষ্ঠানে ড্রোন-স্নাইপার হামলার পরিকল্পনা নস্যাতের দাবি এফবিআইয়ের লেবাননে যুদ্ধাপরাধ করছে ইসরাইল: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ ভারতে মা হওয়ার পর চাকরি ছাড়ছেন ৭৩ শতাংশ নারী, কেন এই সংকট?

আসাদকে গ্রেফতারে ফ্রান্সের পরোয়ানা, কিন্তু কেন?

ঢাকা অনলাইন ডেস্ক
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল-আসাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ফ্রান্স। ফ্রান্সের বিচার বিভাগ কর্তৃপক্ষের তার বিরুদ্ধে নেওয়া দ্বিতীয় পদক্ষেপ এটি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

মামলার সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, সোমবার জারি করা গ্রেফতারি পরোয়ানায় ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদকে ‘সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক’ হিসেবে ২০১৭ সালে সিরিয়ার দেরা শহরে বোমা হামলার জন্য দায়ী করা হয়েছে।

৫৯ বছর বয়সি ফ্রাঙ্কো-সিরীয় নাগরিক এবং সাবেক ফরাসি শিক্ষক সালাহ আবু নাবাউত হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে এই আদেশ জারি করা হয়েছে। তিনি ২০১৭ সালের ৭ জুন সিরীয় সেনাবাহিনীর বোমা হামলায় নিজ বাড়িতে নিহত হন।

সূত্রের মতে, ফরাসি বিচার বিভাগ মনে করে যে, বাশার আল-আসাদ এই হামলার নির্দেশ দিয়েছিলেন।

২০১৮ সালে শুরু হওয়া তদন্তে এই মামলার জন্য ছয়জন ঊর্ধ্বতন সিরীয় সেনা কর্মকর্তা ইতোমধ্যেই ফরাসি গ্রেফতারি পরোয়ানার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।

ফরাসি কর্তৃপক্ষ ২০১৩ সালের নভেম্বরে বাশার আল-আসাদের বিরুদ্ধে প্রথম গ্রেফতারি পরোয়ানা জারি করে। মার্কিন গোয়েন্দা তথ্য অনুসারে, সারিন নামক এক গ্যাসের কারণে সিরিয়ায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন, সে মামলাতেই ফ্রান্স গ্রেফতারি পরোয়ানা জারি করে।

কিন্তু গত বছর পাবলিক প্রসিকিউটররা এই পরোয়ানার বিরুদ্ধে আপিল জারি করেছিলেন এই ভিত্তিতে যে রাষ্ট্রপ্রধান হিসেবে আসাদের দায়মুক্তি থাকা উচিত। তবে, তার ক্ষমতাচ্যুতির ফলে এখন তার মর্যাদা এবং সম্ভাব্য দায়মুক্তি পরিবর্তিত হয়েছে।

ক্ষমতাচ্যুত হওয়ার পর আসাদ ও তার পরিবার মস্কোতে অবস্থান করছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ