1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছালো হোয়াইট হাউসের অনুষ্ঠানে ড্রোন-স্নাইপার হামলার পরিকল্পনা নস্যাতের দাবি এফবিআইয়ের লেবাননে যুদ্ধাপরাধ করছে ইসরাইল: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম

ঢাকা আওয়ার ডেস্ক
  • বুধবার, ১৭ জুন, ২০২৬

চাঁদপুর আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী গোলাম আজম (৪৫) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন, ২০১৩-এর বিভিন্ন ধারায় দায়ের করা মামলায় তাকে আটক করতে গত ১৫ জুন পুরানা পল্টনে তার কার্যালয়ে অভিযান চালায় পল্টন থানা পুলিশ।

পুলিশের দাবি, আটকের পর আসরের নামাজ আদায়ের সুযোগ চাইলে তাকে অনুমতি দেওয়া হয়। পরে তিনি নিজেই ইমামতি করে জামাতে নামাজ শুরু করেন। এক পর্যায়ে দ্বিতীয় রাকাতের সিজদা শেষে হঠাৎ করে স্থান ত্যাগ করে পালিয়ে যান। ঘটনাটি জানাজানি হলে তাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

অবশেষে বুধবার (১৭ জুন) সকাল ৮টার দিকে ঢাকার মাদারটেক এলাকার নন্দীপাড়ায় নিজ বাসা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী জাকির হোসেন মিজির অভিযোগের ভিত্তিতে চাঁদপুর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ