1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
গাজায় যুদ্ধ বন্ধের নির্দেশ | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছালো হোয়াইট হাউসের অনুষ্ঠানে ড্রোন-স্নাইপার হামলার পরিকল্পনা নস্যাতের দাবি এফবিআইয়ের

গাজায় যুদ্ধ বন্ধের নির্দেশ

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

গাজায় যুদ্ধ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ করতে এবং হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্ত করার জন্য ইসরায়েলকে আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তার এই আহ্বানের পর ইসরায়েলের রাজনৈতিক নেতারা সেনাবাহিনীকে গাজা শহর দখলের অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছেন। আর্মি রেডিও এবং কান পাবলিক ব্রডকাস্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আর্মি রেডিও জানিয়েছে যে, স্থলভাগে যেখানে সেনারা কঠোরভাবে প্রতিরক্ষামূলক কৌশল অবলম্বন করছেন সেখানে রাজনৈতিক নেতারা ‘অভিযান ‌ন্যূনতম’ করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েল ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে রাতভর আলোচনার পর এই নির্দেশ জারি করা হয়েছে।

এর আগে গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে বলেন ট্রাম্প।

শুক্রবার (৩ অক্টোবর) হোয়াইট হাউজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হামাসের বিবৃতির পর প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত রয়েছে বলে আমি বিশ্বাস করি। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা দ্রুত ও নিরাপদে জিম্মিদের মুক্ত করতে পারি। এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি প্রতিষ্ঠার বিষয়।’

এর আগে এক বিবৃতিতে হামাস ঘোষণা করেছে, তারা দখলদার বাহিনীর সব বন্দিকে- জীবিত এবং মৃতদেহ উভয়কেই মুক্তি দিতে সম্মত হয়েছে। এটি করা হবে ট্রাম্পের প্রস্তাবে বর্ণিত বিনিময় সূত্র অনুযায়ী। তবে এক্ষেত্রে মাঠপর্যায়ের প্রয়োজনীয় শর্ত পালন নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ