1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
জার্মানির আকাশে একের পর এক ড্রোন, বন্ধ হলো মিউনিখ বিমানবন্দর | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছালো হোয়াইট হাউসের অনুষ্ঠানে ড্রোন-স্নাইপার হামলার পরিকল্পনা নস্যাতের দাবি এফবিআইয়ের

জার্মানির আকাশে একের পর এক ড্রোন, বন্ধ হলো মিউনিখ বিমানবন্দর

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

জার্মানির আকাশে গত ২৪ ঘণ্টায় একাধিক ড্রোন উড়তে দেখা গেছে। ড্রোনগুলো কোন দেশের সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে মিউনিখ বিমানবন্দর দ্বিতীয়বারের বন্ধ করে দেওয়া হয়েছে। খবর বিবিসির।

শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট থেকে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে প্রায় সাড়ে ছয় হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মিউনিখে কমপক্ষে ১৭টি ফ্লাইট বন্ধ রাখা হয়। সে সময় বিমানবন্দরের কাছাকাছি আকাশসীমায় একাধিক ড্রোন চলাচল করতে দেখা গেছে।

সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশের আকাশসীমায় বার বার ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলজিয়ামের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বেলজিয়াম কর্তৃপক্ষ ১৫টি ড্রোনের উপস্থিতির বিষয়ে তদন্ত করছে। এসব ড্রোন জার্মান সীমান্তের কাছে এলসেনবর্ন সামরিক স্থাপনার ওপরে দেখা গেছে।

ড্রোনগুলো শনাক্ত হওয়ার পর এগুলোকে বেলজিয়াম থেকে জার্মানিতে উড়ে যেতে দেখা গেছে। জার্মানির ছোট্ট শহর ডুরেনের পুলিশও এগুলো পর্যবেক্ষণ করেছে।

তবে এসব ড্রোন কোত্থেকে এসেছে বা কারা এগুলো পরিচালনা করেছে তা শনাক্ত করতে সক্ষম হননি কর্মকর্তারা।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিনডট বলেছেন, তিনি শনিবার ইউরোপীয় স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ড্রোন-বিরোধী প্রতিরক্ষার বিষয়টি উত্থাপন করবেন।

শুক্রবারের আগে তিনি প্রস্তাবিত আইনটি সামনে আনার প্রতিশ্রুতিও দিয়েছিলেন যেন পুলিশ সামরিক বাহিনীকে ড্রোন গুলি করে নামানোর জন্য অনুরোধ করতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে একাধিক ড্রোন শনাক্তের পরই চলতি সপ্তাহে কোপেনহেগেনে শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বেশ কয়েকটি ইইউ সদস্য রাষ্ট্র রাশিয়ার ড্রোনগুলো দ্রুত সনাক্ত করতে, ট্র্যাক করতে এবং ধ্বংস করতে বহু স্তরের ড্রোন প্রাচীর তৈরির পরিকল্পনাকে সমর্থন করেছে।

এর আগে প্রায় ২০টি রুশ ড্রোন পোল্যান্ডে প্রবেশ করে এবং রাশিয়ান মিগ-৩১ জেট এস্তোনিয়ান আকাশসীমায় প্রবেশ করেছে।

বিমানবন্দর এবং সামরিক আকাশসীমার কাছে অজ্ঞাত ড্রোন দেখা যাওয়ার পরে কোপেনহেগেন এবং অসলো বিমানবন্দর বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ