1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাঁচ জেলায় বন্যার শঙ্কা হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ঢাকা আওয়ার ডেস্ক
  • সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের কারণে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সারাদেশে সব শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। সশস্ত্র গোষ্ঠীর অবরোধে জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় এই পদক্ষেপ নিয়েছে দেশটি।

এমনকি রাজধানী বামাকোতেও যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। সোমবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

রোববার রাষ্ট্রীয় টেলিভিশন ওআরটিএমে সম্প্রচারিত এক বার্তায় মালির শিক্ষামন্ত্রী আমাদু সি সাভানে জানান, পশ্চিম আফ্রিকার এই দেশজুড়ে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ২৭ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ১০ নভেম্বর থেকে ক্লাস পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে মালিতে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কারণ, সশস্ত্র গোষ্ঠীগুলো ট্যাংকার চলাচলের রাস্তাগুলো অবরোধ করে রেখেছে, বিশেষ করে রাজধানী বামাকোর আশপাশের এলাকায়।

এর ফলে পেট্রলপাম্পে দীর্ঘ লাইন তৈরি হয়েছে এবং গণপরিবহন ও মোটরসাইকেল ট্যাক্সি সেবা প্রায় অচল হয়ে গেছে। যে শহরটি সাধারণত মানুষের ভিড়ে সরগরম থাকে, সেই বামাকো এখন অস্বাভাবিকভাবে নিস্তব্ধ।

এছাড়া জ্বালানি সংকটে রাজধানীর বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানও ক্লাস স্থগিত করতে বাধ্য হয়েছে। কারণ শিক্ষার্থী ও শিক্ষকরা জ্বালানি সংকটের কারণে ক্যাম্পাসে যেতে পারছেন না।

এদিকে জ্বালানি সংকট ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে মালিতে থাকা প্রয়োজনীয় নয় এমন কূটনৈতিক কর্মী ও তাদের পরিবারকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বামাকোতে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, ক্রমবর্ধমান জ্বালানি সংকট ও নিরাপত্তা ঝুঁকির কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত শুক্রবার এক বিবৃতিতে দূতাবাস জানায়, রাজধানীর বাইরে নিয়মিত বা জরুরি কনস্যুলার সেবা প্রদান করা সম্ভব নয় এবং দেশটিতে ভ্রমণবিষয়ক সতর্কতা বহাল রয়েছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ