1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ঢাকায় আজও বৃষ্টির সম্ভাবনা নেই, দাপট থাকবে গরমের | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

ঢাকায় আজও বৃষ্টির সম্ভাবনা নেই, দাপট থাকবে গরমের

ঢাকা আওয়ার ডেস্ক
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

রাজধানী ঢাকায় আজও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সকালে আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সে অনুযায়ী সকাল থেকেই চড়া রোদের কারণে গরমের অনুভূতি আগের মতোই থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়াও শুষ্ক থাকবে। এ সময়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের সর্বনিম্ন তাপমাত্রার সমান। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আর আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১ মিনিটে।

অন্যদিকে, গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ