1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি | ঢাকা আওয়ার
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি

প্রতিবেদকের নাম
  • শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ শুক্রবার দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বিএনপি বর্তমান পরিস্থিতিতে নিজেদের অবস্থান তুলে ধরবে।

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ৯ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপরে কোনো এক সময় বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে। সেখানে চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ ও অবস্থান তুলে ধরবে বিএনপি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় বৈঠকটি শুরু হয়। এর প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর ১টার দিকে বৈঠকটি শেষ হয়।

বৈঠকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেন।
বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশে ভাঙচুরের ঘটনা, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান গণমাধ্যমকে বলেছেন, দেশের চলমান অবস্থা নিয়ে আলোচনা করেছি। বর্তমান অবস্থায় আমরা বৃহস্পতিবার রাতে দলীয় অবস্থান জানিয়েছি।

দেশের চলমান পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি বলছে, বর্তমানে দেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানান ধরনের দাবি-দাওয়া নিয়ে যখন-তখন সড়কে ‘মব কালচারের’ মাধ্যমে জনদুর্ভোগের সৃষ্টি করছে। কঠোরভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি। অন্যথায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ