1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
রাজধানী থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক নিখোঁজ | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

রাজধানী থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক নিখোঁজ

প্রতিবেদকের নাম
  • শনিবার, ৫ জুলাই, ২০২৫

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান নিখোঁজ হয়েছেন। ইতোমধ্যে তার সন্ধান চেয়ে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে ভুক্তভোগীর পরিবার। শনিবার (৫ জুলাই) খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২টার পর জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে খিলক্ষেতের পূর্ব নামাপাড়ার নিজ বাসা থেকে বের হন মুশফিকুর রহমান। ওই সময় তিনি সঙ্গে নিজের মুঠোফোন না নিয়েই বের হয়েছিলেন। এরপর থেকে আর বাসায় ফিরেননি।

সবশেষ শনিবার দুপুর পর্যন্ত সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেও মুশফিকুর রহমানের কোনো সন্ধান পায়নি তার পরিবার। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে, বাসার পাশের মসজিদেও জুমার নামাজ পড়েননি মুশফিকুর রহমান।

খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেন জানিয়েছেন, মুশফিকুর রহমান নামাজের কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তিনি যে মসজিদে যাননি, এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ তার অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ