1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
রাজবাড়ী জেলাকে অনির্দিষ্টকালের জন্য ‘লকডাউন’ ঘোষণা | ঢাকা আওয়ার
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

রাজবাড়ী জেলাকে অনির্দিষ্টকালের জন্য ‘লকডাউন’ ঘোষণা

প্রতিবেদকের নাম
  • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

রাজবাড়ী জেলাকে অনির্দিষ্টকালের জন্য অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করেছে জেলা প্রশাসন। সারাদেশে করোনা ঝুঁকি বেরে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। এর আগে জেলা প্রশাসন রাজবাড়ীকে ১০ দিনের জন্য অবরুদ্ধ ঘোষণা করে, যার মেয়াদ শেষ হচ্ছে আজ রাত ১২টায়।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস প্ররোধের লক্ষ্যে গঠিত রাজবাড়ী জেলা কমিটির ১৯ এপ্রিলের সভার সীদ্ধান্তের আলোকে করোনা সংক্রমন ঝুঁকি মোকাবেলায় অনির্দিষ্টকালের জন্য লগডাউনের সীদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

তিনি বলেন, ‘লকডাউন চলাকালে সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে পারবেন না। এমনকি অন্য কোনো জেলায় যেতেও পারবেন না। এছাড়া জেলার ভেতরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সকল ধরণের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। জেলা ও উপজেলার যে কোন সীমানা দিয়ে এ জেলায় যানবাহনের প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে। জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য ও খাদ্যদ্রব্য সরবারহ এবং সংগ্রহ লকডাউন আওতার বাইরে থাকবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, রাজবাড়ীতে এখন পর্যন্ত ৭ জন কোভিড ১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছেন ৫ জন এবং চিকিসাধীন রয়েছে আরও দুই (২) জন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ