1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ | ঢাকা আওয়ার
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ

ঢাকা আওয়ার ডেস্ক
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্সের’ করা ২০২৬ সালের সংস্করণে বৈশ্বিক পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়ে ৯৭তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। মঙ্গলবার বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে ব্রিটিশ এই পরামর্শক প্রতিষ্ঠান। সর্বশেষ এই সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।

সূচকে তিন ধাপ এগিয়ে ৯৭তম স্থানে উঠে এলেও আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে এখনো বিশ্বের অন্যতম দুর্বল পাসপোর্টের তালিকায়ই রয়ে গেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা মাত্র ৩৫টি গন্তব্যে ভিসা ছাড়া অথবা অন-অ্যারাইভাল ভিসায় যাতায়াত করতে পারেন।

সূচকে বাংলাদেশের নিচে রয়েছে কেবল নেপাল, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান, ইরাক, সিরিয়া ও আফগানিস্তান। কোন দেশের পাসপোর্ট দিয়ে কত দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায়, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটির (আইএটিএ) সেই তথ্যের ভিত্তিতে শক্তিশালী পাসপোর্টের সূচক তৈরি করে দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। বিশ্বের ১৯৯ দেশের সূচকে কিছু কিছু দেশ যৌথ অবস্থান পাওয়ায় এ বছর হেনলি মোট ১০৪টি অবস্থান নির্ধারণ করেছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ। দেশটির অবস্থান ৫২তম। মালদ্বীপের পাসপোর্টধারীরা বিশ্বের ৯৩টি গন্তব্যে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণের সুযোগ পান। এ অঞ্চলে ৫৫টি গন্তব্যে প্রবেশের সুবিধাসহ ভারত ৮১তম এবং ৩৯টি গন্তব্যের সুবিধাসহ ৯৪তম স্থানে রয়েছে শ্রীলঙ্কা।

বাংলাদেশের (৯৭তম) পর দক্ষিণ এশিয়ায় ৯৮তম স্থানে রয়েছে নেপাল এবং ১০১তম স্থানে পাকিস্তান। হ্যানলির এই সূচকে একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান (১০৪তম)। যুদ্ধবিধ্বস্ত এই দেশটির পাসপোর্টধারীরা মাত্র ২২টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।

গত ২০ বছর ধরে বিশ্বের কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা নিয়ে প্রত্যেক বছর প্রতিষ্ঠানটি র‍্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি তিন মাস অন্তর এই সূচক প্রকাশ করা হয়। এবারের সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তকমা পেয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা বিশ্বের ১৯২টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

এছাড়া যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরা ১৮৮টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন। অন্যদিকে ১৮৭টি গন্তব্যের সুবিধাসহ তৃতীয় স্থানে অবস্থান করছে সুইডেন।

ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ডেনমার্ক ও নেদারল্যান্ডসসহ ইউরোপের ১১টি দেশ যৌথভাবে চতুর্থ স্থান অর্জন করেছে। এসব দেশের নাগরিকরা ১৮৬টি গন্তব্যে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

• বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের ১০ দেশ
১. সিঙ্গাপুর
২. জাপান, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত
৩. সুইডেন
৪. বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন
৫. অস্ট্রিয়া, গ্রীস, মাল্টা, পর্তুগাল, সুইজারল্যান্ড
৬. হাঙ্গেরি, পোল্যান্ড যুক্তরাজ্য
৭. অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া, স্লোভেনিয়া
৮. এস্তোনিয়া, ক্রোয়েশিয়া
৯. লিচেনস্টাইন, লিথুয়ানিয়া
১০. আইসল্যান্ড, যুক্তরাষ্ট্র

• বিশ্বের সবচেয়ে দুর্বল ১০ দেশের পাসপোর্ট
১. আফগানিস্তান
২. সিরিয়া
৩. ইরাক
৪. পাকিস্তান
৫. ইয়েমেন
৬. সোমালিয়া
৭. নেপাল
৮. বাংলাদেশ, উত্তর কোরিয়া
৯. ফিলিস্তিন, ইরান
১০. ইরিত্রিয়া

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ