রোটার্যাক্ট ক্লাব অব গুলশানের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির প্রেসিডেন্ট আবদুল কাইয়ুম খান ও সেক্রটারি হিসেবে সোনিয়া আক্তার নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৫ জুলাই) বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে রোটার্যাক্ট ক্লাব অব গুলশানের নতুন কমিটি গঠন করা হয়। রোটারী বছর ২০১৯-২০২০ মেয়াদে নতুন কমিটি দায়িত্ব পালন করবে।

নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, আইপিপি ইসমাইল হোসেন ইমরান, প্রেসিডেন্ট ইলেক্ট রাজু হাওলাদার, ভাইস প্রেসিডেন্ট খোদেজা আক্তার রোজ, সেক্রেটারী সোনিয়া আক্তার, জয়েন্ট সেক্রেটারী আবদুল্লাহ্ আল নোমান, ট্রেজারার গৌতম কুমার বিশ্বাস, ক্লাব ট্রেইনার আলী হোসেন হাওলাদার, এডিটর মো. সরোয়ার হোসেন, ক্লাব সার্ভিস ডিরেক্টর ওয়াহিদুজ্জামান, প্রেফেশনাল সার্ভিস ডিরেক্টর মাহবুবুর রহমান, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর মেহদাত ওরবিন, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর- জহিরুল ইসলাম, সার্জন্ট এট আর্মস-১ আবদুল্লাহ্ আল ফাহাদ, সার্জন্ট এট আর্মস-২ সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব গুলশানের সাবেক সভাপতি, রোটারী ক্লাব অব গুলশানের প্রেসিডেন্ট রোটারিয়ান রাবেয়া লদি, সেক্রেটারী রওশনা আরা বেগম, সাবেক সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এনায়েত হোসেন ও রোটারীয়ান আবু তাহের।
এ ছাড়াও রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি রোটা. সৈয়দ মুশাহিদ উদ্দীন নাইম, রোটা. মো. এনামুল হক, রোটা. জাহিদুল ইসলাম, রোটা. মাহবুবুর রহমান, রোটা. আলী হোসেন হাওলাদার, রোটা. গৌতম কুমার বিশ্বাস, এক্স রোটা. এমরান হোসেন ও আলেয়া আক্তার লিলী, সভাপতি ও এক্স রোটা. স্বপন, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রেসিডেন্ট মো. নাবির হোসেন, রোটার্যাক্ট ক্লাব অব শ্যামলি ঢাকার প্রেসিডেন্ট মো. কাউসার হোসেন, রোটার্যাক্ট ক্লাব অব গুলশান লেকসিটির প্রেসিডেন্ট ওয়াহিদা মিশু, রোটার্যাক্ট ক্লাব অব পূর্বাসা প্লাসের প্রেসিডেন্ট শিশীর ঘোস, রোটার্যাক্ট ক্লাব অব ইয়াং প্রিমিয়ারের প্রেসিডেন্ট তামিম চৌধুরীসহ বিভিন্ন রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্বজুড়ে স্বেচ্ছাসেবী আন্দোলনের সংগঠন রোটারী ক্লাব সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে বহুমুখি কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আর্ত মানবতার সেবায় সংগঠনটির বিভিন্ন পদক্ষেপ প্রশংসিত হয়ে আসছে।
#ঢাকা আওয়ার