1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
হংকংয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২ | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাঁচ জেলায় বন্যার শঙ্কা হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

হংকংয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২

ঢাকা আওয়ার ডেস্ক
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে দুইজন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তারা বিমানবন্দরের কর্মী।

অন্যদিকে দুর্ঘটনাকবলিত প্লেনে থাকা চার ক্রু সদস্য জীবিত রয়েছেন। সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যাওয়া এমিরেটসের ফ্লাইট ইকেএ ৯৭৮৮ পরিচালনা করছিল তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার এ সি টি।

সোমবার স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে প্লেনটি দুবাই থেকে হংকং পৌঁছায়। পরে উত্তর দিকের রানওয়েতে নামার সময় প্লেনটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

হংকং সিভিল অ্যাভিয়েশন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় বিমানবন্দরের দুইজন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান। উদ্ধার করার পর তাদের হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে দুজনই মারা যান বলে পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম আরটিএইচকে জানিয়েছে।

অন্যদিকে প্লেনে থাকা চারজন ক্রু সদস্য জীবিত আছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর বিমানবন্দরের সংশ্লিষ্ট রানওয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে, তবে বিমানবন্দরের অন্য দুইটি রানওয়ে চালু রয়েছে।

দুর্ঘটনার বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল ১০টায় সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে।

মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, উদ্ধার অভিযানে হংকং সরকারের ফ্লাইং সার্ভিসের হেলিকপ্টার এবং ফায়ার সার্ভিস বিভাগের উদ্ধার জাহাজও অংশ নেয়। বিমানবন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, সোমবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল এমন অন্তত ১১টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বিরল। কারণ দীর্ঘদিন ধরেই নিরাপত্তার ভালো রেকর্ড ধরে রেখেছে বিমানবন্দরটি।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ