1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে: ইসরায়েলি দূত | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাঁচ জেলায় বন্যার শঙ্কা হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে: ইসরায়েলি দূত

ঢাকা আওয়ার ডেস্ক
  • বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েহিয়েল লেইটার জানিয়েছেন, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বৃহস্পতিবার (৯ অক্টোবর) বৈঠকে বসবে, যেখানে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির তালিকা অনুমোদন দেওয়া হবে। ওই বৈঠকের পর শুরু হবে ৭২ ঘণ্টার কাউন্টডাউন, যার মধ্যে গাজা থেকে জীবিত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হবে হামাসকে।

যদি এ সময়সূচি নিশ্চিত হয়, তাহলে গাজায় আটক জীবিত ইসরায়েলি বন্দিদের মুক্তি রোববার (১২ অক্টোবর) বা সোমবারের (১৩ অক্টোবর) মধ্যেই সম্পন্ন হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে আলাপকালে লেইটার আরও সতর্ক করে বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি স্থায়ীভাবে সংঘাতের অবসান ঘটাবে বলে আশা করছে। তবে এটি নির্ভর করবে হামাস চুক্তির শর্তগুলো কতটা সঠিকভাবে বাস্তবায়ন করে তার ওপর।

তিনি বলেন, আমরা আশা করছি এই যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে শত্রুতা বন্ধ করবে ও গাজার জনগণের কল্যাণে ও ইসরায়েলের স্বার্থে গাজা পুনর্গঠনের পথ খুলে দেবে।

লেইটার আরও যোগ করেন, এটি প্রথম ধাপ মাত্র। পরবর্তী কয়েক দিনের মধ্যে আমাদের দেখতে হবে, এই প্রথম ধাপটি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হচ্ছে কি না।
সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ