1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি | ঢাকা আওয়ার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা মসজিদে নামাজে নিষেধাজ্ঞা,পশ্চিমবঙ্গে প্রতিবাদে নামছেন প্রায় ১ কোটি মুসলিম বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের লোহিত সাগরের জলপথ বন্ধ করতে হুথি গোষ্ঠীকে প্রস্তুত থাকার নির্দেশ ইরানের ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ফ্যাসিস্ট সরকারের সময় প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার হতো: প্রধানমন্ত্রী সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মনির বরখাস্ত ইয়োলোর নামে ৪১৬ ঋণ জালিয়াতি, দুদকের মুখোমুখি জনতার ১০ কর্মকর্তা তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

ঢাকা আওয়ার ডেস্ক
  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেশের শীর্ষ জ্বালানি নির্বাহী সের্হি কোরেতস্কিকে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের রদবদলের অংশ হিসেবে তিনি এই দায়িত্ব পেলেন। চলমান যুদ্ধকালীন পরিস্থিতিতে তিনি ইউক্রেনের তৃতীয় সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

পেশাগত জীবনে ৪৮ বছর বয়সি কোরেতস্কি একজন প্রকৌশলী এবং অর্থনীতিবিদ। এর আগে তার কোনো সরকারি পদে কাজ করার অভিজ্ঞতা নেই। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। একজন দক্ষ ব্যবস্থাপক হিসেবে তিনি সুপরিচিত। তার এই রাজনৈতিক নিরপেক্ষতা দায়িত্ব পালনে বাড়তি সুবিধা দেবে বলে মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা।

আন্তর্জাতিক অর্থায়ন, জ্বালানি খুচরা ও পাইকারি বাজার ব্যবস্থাপনা এবং তেল উৎপাদন ও শোধনাগার খাতে কোরেতস্কির ২০ বছরেরও বেশি দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই নিয়োগের আগ পর্যন্ত তিনি ২০১৫ সালের মে মাস থেকে ইউক্রেনের অন্যতম বৃহত্তম রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি ‘নাফতোগাজ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই প্রতিষ্ঠানটি দেশটির গ্যাস উৎপাদন, আমদানি ও সরবরাহের সিংহভাগ নিয়ন্ত্রণ করে।

এর আগে তিনি ইউক্রেনের সবচেয়ে বড় তেল কোম্পানি ‘ইউক্রনাফতা’র প্রধান ছিলেন। এ ছাড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আসার আগে তিনি কন্টিনুয়াম গ্রুপ ও ইউক্রেনের অন্যতম বড় ফিলিং স্টেশন চেইন ‘ডব্লিউওজি’-এর সিইও হিসেবে কাজ করেছেন। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লুৎস্কে জন্মগ্রহণকারী কোরেতস্কি ব্যক্তিগত উদ্যোগে একটি কফি চেইন ব্যবসাও প্রতিষ্ঠা করেছিলেন।

বর্তমানে রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ইউক্রেনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিদ্যুৎ ও জ্বালানি খাত সচল রাখা। গত শীতে দেশটির জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বোমাবর্ষণের পর কোরেতস্কির প্রধানতম কাজ হবে আসন্ন শীত মৌসুমের জন্য ইউক্রেনকে প্রস্তুত করা।

প্রেসিডেন্ট জেলেনস্কিও সাংবাদিকদের জানিয়েছেন, আসন্ন শীতের প্রস্তুতি নেওয়াই বর্তমানে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার গুরুদায়িত্বই এখন বর্তেছে নতুন এই প্রধানমন্ত্রীর কাঁধে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ