1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ইউক্রেনে ৪৫০ ড্রোন, ৪৫ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাঁচ জেলায় বন্যার শঙ্কা হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

ইউক্রেনে ৪৫০ ড্রোন, ৪৫ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া

ঢাকা আওয়ার ডেস্ক
  • রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে গত শুক্রবার রাতে ৪৫০টির বেশি বিস্ফোরকবোঝাই ড্রোন আর ৪৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এর মধ্যে কয়েকটি ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও আবাসিক ভবনে আঘাত হেনেছে। নিহত হয়েছেন অন্তত ১১ জন। আহত অনেকে।

বিবিসি বলছে, দিনিপ্রো শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। জাপোরিঝঝিয়ায় রুশ হামলায় ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাতভর রাজধানী কিয়েভসহ ইউক্রেনের ২৫টি জায়গায় রুশ হামলার খবর মিলেছে। হামলার কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো টেলিগ্রামে বলেন, রুশ হামলায় দেশটির পোলতাভা, খারকিভ ও কিয়েভ অঞ্চলে প্রধান জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজ চলছে।

আল–জাজিরা জানিয়েছে, এক রাতে ইউক্রেনজুড়ে রুশ হামলায় নিহত হয়েছেন মোট ১১ জন।

ইউক্রেনের বিমানবাহিনী গতকাল শনিবার সকালে জানায়, এক রাতে রাশিয়া ৪৫০টির বেশি বিস্ফোরকবোঝাই ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ৯টি ক্ষেপণাস্ত্র ও ৪০৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তবে ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলার কথা অস্বীকার করেছে রাশিয়া। দেশটি দাবি করেছে, ইউক্রেনের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী শুক্রবার রাতে ইউক্রেনের ৭৯টি ড্রোন ভূপাতিত করেছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ