1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ইরানে সংঘাতে আরও ৬ জনের মৃত্যু | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাঁচ জেলায় বন্যার শঙ্কা হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

ইরানে সংঘাতে আরও ৬ জনের মৃত্যু

ঢাকা আওয়ার ডেস্ক
  • শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে ইরানে যে অস্থিরতা চলছে, তার পঞ্চম দিন বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আরও কয়েকজনের প্রাণহানি হয়েছে।

আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এবং মানবাধিকার সংস্থা হেঙ্গাউ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ইরানের লোরদেগান শহরে সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে।

এছাড়া দেশটির পশ্চিমাঞ্চলের আজনা শহরে তিনজন এবং কুহদাশত শহরে আরও একজন নিহত হয়েছেন বলে ফার্স নিউজ জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলাকালে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। অনেক বিক্ষোভকারী দেশটির সর্বোচ্চ নেতার শাসনের অবসান চেয়ে স্লোগান দিচ্ছেন, আবার কেউ কেউ রাজতন্ত্রে ফেরার আহ্বান জানিয়েছেন।

বিবিসি লিখেছে, মুদ্রার মান ব্যাপকভাবে কমে যাওয়ায় শুরু হওয়া এই বিক্ষোভ এখন রাজধানী তেহরানসহ লোরদেগান ও মারভদাশতের মতো শহরগুলোতে ছড়িয়ে পড়েছে।

বিবিসি পারসিয়ানের যাচাই করা ভিডিওতে দেখা গেছে, বৃহস্পতিবার কেন্দ্রীয় শহর লোরদেগান, রাজধানী তেহরান এবং দক্ষিণ ফার্স প্রদেশের মারভদাশতে বিক্ষোভ মিছিল হয়েছে।

লোরদেগানে নিহত দুই ব্যক্তি বিক্ষোভকারী নাকি নিরাপত্তা বাহিনীর সদস্য তা ফার্স নিউজের প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। তবে মানবাধিকার সংস্থা হেঙ্গাউ দাবি করেছে, নিহত দুজনই বিক্ষোভকারী; তাদের নাম আহমদ জলিল ও সাজ্জাদ ভালামানেস।

অন্যদিকে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার রাতে পশ্চিমাঞ্চলীয় লোরিস্তান প্রদেশের কুহদাশত শহরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে রেভোলিউশনারি গার্ডসের এক সদস্য নিহত হয়েছেন।

যদিও বিবিসি এই দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি এবং বিক্ষোভকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে, ওই ব্যক্তি তাদেরই একজন এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনি মারা গেছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ওই এলাকায় পাথর ছোড়ার ঘটনায় ১৩ জন পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।

বিবিসি লিখেছে, বিক্ষোভ দমনের চেষ্টার অংশ হিসেবে বুধবার দেশটির কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে স্কুল, বিশ্ববিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়।

সরকারের তরফে তীব্র শীতে জ্বালানি সাশ্রয়ের জন্য ছুটির কথা বলা হলেও অনেক ইরানি একে বিক্ষোভ ঠেকানোর কৌশল হিসেবে দেখছেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার সরকার বিক্ষোভকারীদের ‘যৌক্তিক দাবি’ শুনবে।

তবে দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি-আজাদ সতর্ক করে বলেছেন, যেকোনো অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে।

২০২২ সালে নিরাপত্তা হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর শুরু হওয়া গণবিক্ষোভের পর এটিই ইরানে সবচেয়ে বড় বিক্ষোভ; যদিও সেই সময়ের তুলনায় এবারের বিক্ষোভের মাত্রা এখনও কম।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ