1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ইসরায়েলি হামলায় ইরানের বিশ্ব ঐতিহ্য গোলেস্তান প্রাসাদ ক্ষতিগ্রস্ত | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছালো হোয়াইট হাউসের অনুষ্ঠানে ড্রোন-স্নাইপার হামলার পরিকল্পনা নস্যাতের দাবি এফবিআইয়ের

ইসরায়েলি হামলায় ইরানের বিশ্ব ঐতিহ্য গোলেস্তান প্রাসাদ ক্ষতিগ্রস্ত

ঢাকা আওয়ার ডেস্ক
  • বুধবার, ৪ মার্চ, ২০২৬

টানা পঞ্চম দিনের মতো ইরানে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও থেমে নেই। উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা আঘাত করছে তারা। এতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমেই আরও জটিল হয়ে উঠছে।

এরমধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলের হরমুজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় ১৬৫ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই শিশু।

সিজিটিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলা থেকে রেহাই পায়নি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শনও।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ‘রোজ প্যালেস’ নামে পরিচিত গোলেস্তান প্রাসাদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তেহরানের ঐতিহাসিক কেন্দ্রস্থলে অবস্থিত স্থাপনাটি দীর্ঘদিন ধরে ইরানের রাজকীয় অতীতের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে।

শাব্দিক অর্থে এই ‘ফুলের প্রাসাদ’ একসময় কাজার রাজবংশের ক্ষমতার কেন্দ্র ছিল। বর্তমানে যে স্থাপত্য কমপ্লেক্সটি দেখা যায় তার বেশিরভাগ অংশ গড়ে ওঠে উনিশ শতকে। সবুজ বাগান ঘিরে আটটি প্রধান ভবন নিয়ে গঠিত এই প্রাসাদে পারস্যের ঐতিহ্যবাহী কারুশিল্পের সঙ্গে ইউরোপীয় নব্য-শাস্ত্রীয় স্থাপত্যশৈলীর মিশ্রণ দেখা যায়।

২০১৩ সালে ইউনেস্কো গোলেস্তান প্রাসাদকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে এবং একে কাজার যুগের স্থাপত্যের অনন্য নিদর্শন হিসেবে আখ্যা দেয়। শিল্প, স্থাপত্য, রাজকীয় আচার ও ইতিহাসের সংযোগস্থল হিসেবে এটি আজও ইরানি শিল্পী ও স্থপতিদের কাছে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার স্থান।

গতকাল ইরান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্টে প্রাসাদ কমপ্লেক্সের ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করে। ইরানি কর্মকর্তাদের শেয়ার করা ভিডিও এবং আঞ্চলিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রচারিত ফুটেজে দেখা যায়—ভাঙা জানালা, ক্ষতিগ্রস্ত কাঠের দরজা এবং প্রাসাদের বিখ্যাত আয়নার কাচের টুকরো মেঝেতে ছড়িয়ে আছে।

একই দিনে এক বিবৃতিতে ইউনেস্কো জানায়, ২ মার্চের বিমান হামলায় এই ঐতিহাসিক স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মধ্যপ্রাচ্যে সহিংসতা বাড়তে থাকায় সাংস্কৃতিক ঐতিহ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে তারা।

অনেক ইরানির কাছে এই ক্ষয়ক্ষতি শুধু ইট-কাঠ বা কাচ ভাঙার বিষয় নয়। গোলেস্তান প্রাসাদ কেবল অতীতের একটি রাজকীয় বাসভবনই নয়, এটি ইরানের শিল্প-ঐতিহ্যের জীবন্ত স্মারক, যা এখন বিস্তৃত যুদ্ধের চিহ্ন বহন করছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলায় গোলেস্তান প্রাসাদ ও তেহরানের বিখ্যাত গ্র্যান্ড বাজারের মতো আরও কিছু ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউনেস্কোর কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ইরান।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ