1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
করাচিতে বিক্ষোভকারীদের ওপর মার্কিন মেরিন সদস্যদের গুলি | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছালো হোয়াইট হাউসের অনুষ্ঠানে ড্রোন-স্নাইপার হামলার পরিকল্পনা নস্যাতের দাবি এফবিআইয়ের

করাচিতে বিক্ষোভকারীদের ওপর মার্কিন মেরিন সদস্যদের গুলি

ঢাকা আওয়ার ডেস্ক
  • মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

পাকিস্তানের করাচিতে কনস্যুলেটে হামলা চালানো বিক্ষোভকারীদের ওপর মার্কিন মেরিন সদস্যরা গুলি চালিয়েছেন। আজ এমন তথ্য দিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। কোনো কূটনৈতিক মিশনে এ ধরনের শক্তি প্রয়োগ বিরল। এটি ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ড ঘিরে পাকিস্তানজুড়ে ছড়িয়ে পড়া উত্তেজনা আরো তীব্র করতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স।

গতকাল কনস্যুলেট চত্বরে ঢুকে পড়ার আগে বাইরের প্রাচীর ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। রোববার আয়াতুল্লাহ আলী খামেনিকে যুক্তরাষ্ট্রের অভিযানে হত্যার পর এ বিক্ষোভ শুরু হয়। ওই দিন পাকিস্তানে ১০ বিক্ষোভকারী নিহত হন।

প্রাথমিক তথ্যের বরাত দিয়ে দুই মার্কিন কর্মকর্তা জানান, মেরিন সদস্যদের ছোড়া গুলি কেউ হতাহত হয়েছে কি-না তা স্পষ্ট নয়। কনস্যুলেটের নিরাপত্তায় নিয়োজিত অন্য বেসরকারি নিরাপত্তাকর্মী বা স্থানীয় পুলিশ গুলিবর্ষণ করেছে কি-না, এ বিষয়ে তারা জ্ঞাত নন। তবে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মেরিন সেনারা জড়িত ছিল বলে তারা নিশ্চিত করেছেন।

করাচির প্রাদেশিক সরকারের মুখপাত্র সুখদেব আসারদাস হেমনানি জানিয়েছেন, ‘নিরাপত্তা’ বাহিনী গুলি চালিয়েছে। তবে কোন সংস্থা এর সঙ্গে জড়িত তিনি তা উল্লেখ করেননি।

প্রতিবেদনে আরো বলা হচ্ছে, মার্কিন কূটনৈতিক মিশনগুলোর দৈনন্দিন নিরাপত্তা কার্যক্রম সাধারণত বেসরকারি ঠিকাদার ও স্থানীয় বাহিনী পরিচালনা করে থাকে। করাচির ঘটনায় মেরিন সদস্যদের সম্পৃক্ততা থেকে বোঝা যাচ্ছে, কর্তৃপক্ষ এ হুমকিকে গুরুতর হিসেবে দেখেছিল।

ইরানের পর পাকিস্তানেই বিশ্বে সবচেয়ে বেশি শিয়া মুসলমান বসবাস করে। গতকাল পাকিস্তান সরকার দেশজুড়ে বড় সমাবেশ নিষিদ্ধ করেছে। ইরানে হামলার প্রতিবাদে ছড়িয়ে পড়া বিক্ষোভে দেশটিতে অন্তত ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার কনস্যুলেটের বাইরে বিক্ষোভকারীরা ‘আমেরিকার মৃত্যু! ইসরায়েলের মৃত্যু!’ স্লোগান দেয়। এ সময় আশপাশের সড়কে গুলির শব্দ শুনেছেন এবং টিয়ার গ্যাস নিক্ষেপ হতে দেখেছেন রয়টার্সের প্রতিবেদকরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অন্তত একজন বিক্ষোভকারী কনস্যুলেটের দিকে অস্ত্র তাক করে গুলি চালাচ্ছে। গুলির শব্দের মধ্যে রক্তাক্ত অবস্থায় কয়েকজন বিক্ষোভকারী পালিয়ে যেতে দেখা যায়।

করাচি পুলিশের এক কর্মকর্তা জানান, কনস্যুলেটের ভেতর থেকে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে গুলি ছোড়া হয়েছিল।

দেশজুড়ে সমাবেশ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও লাহোর ও করাচিতে বিক্ষোভের ডাক দিয়েছেন শিয়া সম্প্রদায়ের নেতারা।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ