1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
কানাডায় বন্দুক হামলায় সন্দেহভাজনসহ নিহত ১০ | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছালো হোয়াইট হাউসের অনুষ্ঠানে ড্রোন-স্নাইপার হামলার পরিকল্পনা নস্যাতের দাবি এফবিআইয়ের

কানাডায় বন্দুক হামলায় সন্দেহভাজনসহ নিহত ১০

ঢাকা আওয়ার ডেস্ক
  • বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি শহরে বন্দুক হামলার ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন।
পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীসহ মোট ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমনটি বলা হয়েছে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, টাম্বলার রিজ এলাকার একটি হাইস্কুলের ভেতরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি বাড়িতে আরও দুইজনকে মৃত পাওয়া গেছে। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পুলিশ আরও জানায়, সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে, যা দেখে মনে হচ্ছে তিনি নিজেই নিজেকে শেষ করেছেন। কর্তৃপক্ষ বলেছে, এই ঘটনায় আর কেউ জড়িত নেই এবং সাধারণ মানুষের জন্য আর কোনো বিপদ নেই।

টাম্বলার রিজ ব্রিটিশ কলাম্বিয়ার উত্তরাঞ্চলে রকি পর্বতমালার পাদদেশে অবস্থিত একটি প্রত্যন্ত পৌর এলাকা। সেখানে আনুমানিক দুই হাজার ৪০০ মানুষের বসবাস। এটি ভ্যাঙ্কুভার থেকে প্রায় এক হাজার ১৫৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

পুলিশ বলেছে, আরও ২৫ জনকে স্থানীয় হাসপাতালে পরীক্ষা-নীরিক্ষার আওতায় রাখা হয়েছে।
ব্রিটিশ কলাম্বিয়ার জননিরাপত্তামন্ত্রী নিনা ক্রিগার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, এই কঠিন সময়ে টাম্বলার রিজের মানুষের পাশে আমরা আছি। আমি মেয়র ও স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে কথা বলেছি এবং আরসিএমপিকে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সহায়তা দেওয়ার প্রস্তাব করেছি।

 

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ