1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে আরও ৬৫৯ জন ভর্তি | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে আরও ৬৫৯ জন ভর্তি

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

দেশজুড়ে ডেঙ্গুর প্রভাব এখনো অব্যাহত। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৫৯ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে রোগটিতে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শনিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রামে ১০৪ জন, ঢাকার বাইরে জেলা ও উপজেলা পর্যায়ে ১৭০ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৪ জন, দক্ষিণ সিটিতে ৫৭ জন, খুলনায় ৩১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪৭ জন রোগী রয়েছেন।

অন্যদিকে, গত এক দিনে সারাদেশের ৬৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত চলতি বছরে মোট ৬১ হাজার ৩৯৩ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মোট ৬৪ হাজার ২৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫৯ জনের।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ