1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
তুরস্ক-ইসরাইল: নতুন যুদ্ধের কিনারায় | ঢাকা আওয়ার
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাঁচ জেলায় বন্যার শঙ্কা হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

তুরস্ক-ইসরাইল: নতুন যুদ্ধের কিনারায়

গোলাম আলী
  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা শোনা যাচ্ছে। একপাশে আঞ্চলিক শক্তি তুরস্ক, অন্যপাশে মার্কিন-সমর্থিত ইসরাইল। গাজা প্রশ্নে শুরু হওয়া উত্তেজনা এখন রূপ নিচ্ছে সরাসরি সামরিক সংঘাতে।

গত কয়েক মাসে সিরিয়াকে ঘিরে ইসরাইলের আগ্রাসী তৎপরতা আঙ্কারার ধৈর্যের সীমা অতিক্রম করেছে। সিরিয়ার অবকাঠামো ধ্বংস, কৌশলগত অঞ্চল দখল—সবকিছু মিলে ইসরাইল যেন মধ্যপ্রাচ্যে একক কর্তৃত্ব প্রতিষ্ঠার পথে। তুরস্ক এরই মধ্যে নতুন সিরীয় সরকারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে। বার্তাটা স্পষ্ট—সিরিয়া ইস্যুতে কোনো ছাড় দেবে না আঙ্কারা।

আঙ্কারার হুঁশিয়ারি

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্পষ্ট জানিয়ে দিয়েছেন—তুরস্ক সংঘাত চায় না, তবে শত্রুতা হলে পিছিয়ে যাবে না। তাঁর ভাষায়, ইসরাইলের সম্প্রসারণবাদ হিটলারের উন্মাদনারই আধুনিক সংস্করণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তুরস্ক আক্রমণের জন্য বসে থাকবে না; সীমান্তের বাইরে থেকেই হুমকি মোকাবিলা করবে।

প্রস্তুতির ইঙ্গিত

তুরস্ক ইতোমধ্যেই যুদ্ধপ্রস্তুতি শুরু করেছে। ৮১টি প্রদেশে আধুনিক আশ্রয়কেন্দ্র নির্মাণ, রাজধানীতে বাঙ্কার তৈরির কাজ চলছে। আর সবচেয়ে আলোচিত উদ্যোগ হলো নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘স্টিল ডোম’। এটি শত্রুর ক্ষেপণাস্ত্র ও বিমান ঠেকাতে সক্ষম এক নেটওয়ার্ক-ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা। প্রেসিডেন্ট এরদোয়ান ঘোষণা দিয়েছেন—স্টিল ডোম শুধু সেনাবাহিনীকে শক্তিশালী করবে না, বরং মিত্রদের আত্মবিশ্বাস বাড়াবে এবং শত্রুদের মনে আতঙ্ক ছড়াবে।

আঞ্চলিক অস্থিরতার ঝুঁকি

প্রশ্ন হলো, যদি সত্যিই তুরস্ক-ইসরাইল মুখোমুখি হয়, তাহলে কি শুধু দু’দেশের মধ্যেই সংঘাত সীমাবদ্ধ থাকবে? ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তুরস্ক এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরাইল—তাদের সরাসরি যুদ্ধ মানে গোটা মধ্যপ্রাচ্য নতুন এক অগ্নিগর্ভ অস্থিরতার মুখে পড়বে।

আজকের প্রশ্ন একটাই- তুরস্ক কি সত্যিই ইসরাইলের মোকাবিলায় নামবে, নাকি এ হুঁশিয়ারি কূটনৈতিক চাপ তৈরির জন্য? ইতিহাস বলে, যখন আঞ্চলিক শক্তিগুলো একে অপরকে ‘না’ বলতে শেখে, তখন বিশ্বরাজনীতির ভারসাম্য বদলে যায়। হয়তো আমরা এমন এক মোড়ের কাছাকাছিই দাঁড়িয়ে আছি।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ