1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
২৫ সালের শেষে অথবা ২৬ এর শুরুতে নির্বাচন: ইসি মাছউদ | ঢাকা আওয়ার
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাঁচ জেলায় বন্যার শঙ্কা হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

২৫ সালের শেষে অথবা ২৬ এর শুরুতে নির্বাচন: ইসি মাছউদ

অনলাইন ডেস্ক
  • শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আমরা জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি। স্থানীয় নির্বাচন নিয়ে ভাবছি না। ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলেন তিনি। গতকাল পটুয়াখালী জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে হালনাগাদ ভোটার তালিকা-২০২৫ প্রণয়ন উপলক্ষে জেলা ও উপজেলাসমূহের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, আমরা সুষ্ঠু ও সবার গ্রহণযোগ্য নিরপেক্ষ প্রভাবমুক্ত থেকে জাতিকে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে চাই। কোনোভাবেই প্রভাবান্বিত হওয়ার সুযোগ নাই। দিন দিন আইনশৃঙ্খলা বাহিনী উন্নত হচ্ছে। আশা করি আমরা জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, দেশ জুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন, তাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছেন না। এ বিষয়ে সবার সহযোগিতা দরকার।

পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয়ের সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিচুর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার শারমিন আফরোজসহ জেলার আটটি উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি, স্থানীয় এবং বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ