1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনীর শক্তি কার কতটুকু | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছালো হোয়াইট হাউসের অনুষ্ঠানে ড্রোন-স্নাইপার হামলার পরিকল্পনা নস্যাতের দাবি এফবিআইয়ের

পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনীর শক্তি কার কতটুকু

ঢাকা আওয়ার ডেস্ক
  • শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে সংঘর্ষ রাতারাতি তীব্র আকারে ছড়িয়ে পড়েছে। উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তাঁর দেশ প্রতিবেশী দেশটির সঙ্গে একটি ‘উন্মুক্ত যুদ্ধে’ জড়িয়ে পড়েছে; কিন্তু যুদ্ধাবস্থার মধ্যে থাকা এই দুটি দেশের সামরিক সক্ষমতা কতটুকু।

লন্ডনভিত্তিক ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’-এর তথ্য অনুযায়ী, পাকিস্তানের সামরিক শক্তি আফগানিস্তানের তুলনায় কতটা বিশাল, তার একটি তুলনামূলক চিত্র নিচে দেওয়া হলো

সামগ্রিক অবস্থা

পাকিস্তানের সশস্ত্র বাহিনীতে জনবল নিয়োগ ও তাদের ধরে রাখার হার বেশ ভালো। তাদের প্রধান প্রতিরক্ষা সহযোগী চীনের কাছ থেকে পাওয়া উন্নত সরঞ্জাম এই শক্তিকে আরও বাড়িয়ে তুলেছে। ইসলামাবাদ একদিকে তাদের পারমাণবিক কর্মসূচিতে বিনিয়োগ অব্যাহত রেখেছে, অন্যদিকে নৌবাহিনী ও বিমানবাহিনীকেও আধুনিকায়ন করছে।

অন্যদিকে আফগান তালেবানের সামরিক সক্ষমতা দিন দিন কমছে। ২০২১ সালে ক্ষমতা দখলের সময় তারা যে বিদেশি নানা সরঞ্জাম জব্দ করেছিল, সেগুলো ব্যবহারের ক্ষমতা এখন দিন দিন কমছে। এ ছাড়া আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় তাদের সামরিক আধুনিকায়নও বাধাগ্রস্ত হচ্ছে।

সেনাবাহিনীর আকার

পাকিস্তান: মোট ৬ লাখ ৬০ হাজার সক্রিয় সেনাসদস্য রয়েছে। এর মধ্যে ৫ লাখ ৬০ হাজার সেনাবাহিনীতে, ৭০ হাজার বিমানবাহিনীতে এবং ৩০ হাজার সেনা সদস্য নৌবাহিনীতে কর্মরত।

আফগানিস্তান: সেনাবাহিনীতে তালেবানের সক্রিয় সেনার সংখ্যা মাত্র ১ লাখ ৭২ হাজার। তবে তারা এই সংখ্যা বাড়িয়ে দুই লাখে নেওয়ার পরিকল্পনা করছে।

যুদ্ধযান ও কামান

পাকিস্তান: পাকিস্তানের ৬ হাজারের বেশি সাঁজোয়া যুদ্ধযান এবং ৪ হাজার ৬০০টির বেশি কামান রয়েছে।

আফগানিস্তান: তাদের কাছেও কিছু যুদ্ধযান রয়েছে, যেগুলো মূলত সোভিয়েত আমলের ট্যাংক ও সাঁজোয়া যান। তবে সেগুলোর সঠিক সংখ্যা জানা নেই। তাদের কামান বা গোলন্দাজ বাহিনীর সঠিক সংখ্যাও অজানা।

বিমানবাহিনী

পাকিস্তান: ৪৬৫টি যুদ্ধবিমান এবং ২৬০টির বেশি হেলিকপ্টার রয়েছে। এগুলোর মধ্যে হামলাকারী ও মালবাহী হেলিকপ্টার–এই দুই ধরনের যান আছে।

আফগানিস্তান: এই দেশের সত্যিকারের কোনো বিমানবাহিনী বা যুদ্ধবিমান নেই। জানামতে, তাদের কাছে মাত্র ৬টি বিমান ও ২৩টি হেলিকপ্টার রয়েছে। এগুলোর কিছু সোভিয়েত আমলের। তবে এগুলোর কয়টি বর্তমানে ওড়ার উপযোগী, তা নিশ্চিত হওয়া যায়নি।

পারমাণবিক শক্তি

পাকিস্তান: পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ। তাদের কাছে ১৭০টি পারমাণবিক বোমা (ওয়ারহেড) রয়েছে।

আফগানিস্তান: এই দেশের কোনো পারমাণবিক অস্ত্র নেই।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ