1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
পে কমিশনের কাছে নতুন প্রস্তাব, সর্বনিম্ন বেতন ৩২৫০০ | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

পে কমিশনের কাছে নতুন প্রস্তাব, সর্বনিম্ন বেতন ৩২৫০০

ঢাকা আওয়ার ডেস্ক
  • সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

জাতীয় বেতন কমিশনের কাছে শিক্ষকদের জন্য পৃথক প্রস্তাব দিয়েছে সরকারি কলেজ শিক্ষক সমিতি। তারা টেকসই শিক্ষার মানোন্নয়নে মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষকদের জন্য পৃথক আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ বেতন কাঠানো গঠনের প্রস্তাব করেছে।

সম্প্রতি পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে এই প্রস্তাবনা জমা দিয়েছে সংগঠনটির নেতারা।

শিক্ষক সমিতির নেতারা সরকারি চাকরিতে গ্রেড ভেঙে ১৫টি করার প্রস্তাব দিয়েছে।

এ ছাড়া সর্বনিম্ন বেতন ৩২ হাজার ৫০০ টাকার করার দাবি জানিয়েছেন।
শিক্ষকদের ভাতা প্রস্তাবনায় বাড়িভাড়া বৃদ্ধি, দুইটি উৎসব ভাতা মূল বেতনের সমপরিমাণ, বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করারও প্রস্তাবনা দেওয়া হয়েছে।

লিখিত প্রস্তাবনায় সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসা ভাতা মূল বেতনের ১০ শতাংশ অথবা ৫ হাজার টাকা করতে হবে। পাশাপাশি পেনশন বিদ্যমান ৯০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করতে হবে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ