1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
বাংলাদেশ-নেপাল-পাকিস্তান সীমান্তে কড়া সতর্কতা ভারতের | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাঁচ জেলায় বন্যার শঙ্কা হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-নেপাল-পাকিস্তান সীমান্তে কড়া সতর্কতা ভারতের

ঢাকা আওয়ার ডেস্ক
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

দিল্লির লাল কেল্লার কাছে সোমবার সন্ধ্যায় বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। বিস্ফোরণে পর বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত।

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। বিএসএফ টহল ও নজরদারি বাড়িয়েছে, সীমান্তে কড়া তল্লাশি চলছে।

এছাড়াও বিস্ফোরণের পর দেশটির রাজধানীসহ দেশজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। দিল্লির গুরুত্বপূর্ণ স্থান, মেট্রো স্টেশন, বিমানবন্দর ও সরকারি ভবনে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে মুম্বাই, কলকাতা, উত্তরপ্রদেশ ও হরিয়ানাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, মার্কিন দূতাবাসও ভারতে অবস্থিত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং লাল কেল্লা-সংলগ্ন এলাকা এড়িয়ে চলতে বলেছে। তদন্তে এনআইএ ও এনএসজি যুক্ত হয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লির নিকটবর্তী ঐতিহাসিক লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে, নগর পুলিশের মুখপাত্র সঞ্জয় ত্যাগী।

স্থানীয় গণমাধ্যমের ভিডিওতে ফুটেজে, দিল্লির একটি মেট্রো স্টেশনের কাছে যানজটপূর্ণ রাস্তায় একাধিক গাড়ি থেকে আগুন এবং ধোঁয়া বের হতে দেখা গেছে।

লাল কেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি এবং তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সঞ্জয় ত্যাগী ।

দিল্লির ডেপুটি ফায়ার চিফ জানিয়েছেন, কমপক্ষে ছয়টি গাড়ি এবং তিনটি অটোরিকশায় আগুন লেগেছে, তিনি আরও জানিয়েছেন, দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন।

আমরা একটি বড় শব্দ শুনেছি, আমাদের জানালা কেঁপে উঠেছে,” নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাসিন্দা এনডিটিভিকে জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ