1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
যুক্তরাজ্যে ট্রেনে ভয়াবহ ছুরি হামলা : গুরুতর আহত ৯, গ্রেপ্তার ২ | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাঁচ জেলায় বন্যার শঙ্কা হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে ট্রেনে ভয়াবহ ছুরি হামলা : গুরুতর আহত ৯, গ্রেপ্তার ২

ঢাকা আওয়ার ডেস্ক
  • রবিবার, ২ নভেম্বর, ২০২৫

যুক্তরাজ্যের একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন ৯ জন। হামলা ঘটানোর অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে ক্যাম্ব্রিজশায়ার শহরে হান্টিংডন স্টেশনের কাছে ঘটেছে এই হামালা। ব্রিটেনের পরিবহন পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ইংল্যান্ডের সাউথ ইয়র্কশায়ার জেলার ডঙ্কস্টার শহর থেকে রাজধানী লন্ডনের কিংসক্রসের উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি। যাত্রা শুরুর এক ঘণ্টা ১৫ মিনিট পর ক্যাম্ব্রিজশায়ার শহরের হান্টিংডন স্টেশনের কাছাকাছি পৌঁছানোর পর এ ঘটনাটি ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলায় ১০ জন যাত্রী আহত হয়েছেন। নিহতের কোনো ঘটনা ঘটেনি তবে আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ট্রেনের একজন যাত্রী ও প্রত্যক্ষদর্শী ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেন, “ট্রেন যখন হান্টিংডন স্টেশনের কাছাকাছি পৌঁছালো, সে সময় (আমি যে কামরায় ছিলাম, সেখানে) একজন যাত্রী ঢুকলেন। তিনি টলতে টলতে আসছিলেন। কামরায় ঢুকে কোনো রকমে তিনি বললেন, ‘তাদের কাছে ছুরি আছে। আমাকে ছুরি মেরেছে তারা’; তারপরই মাটিতে লুটিয়ে পড়লেন। পরে জানা গেলো আরও ৯ জন আহত হয়েছেন।”

বিবিসিকে ওই যাত্রী জানান, হান্টিংডন স্টেশনে থামা মাত্র পরিবহন পুলিশের দল ট্রেনে ঢোকে। সেখানে তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে হামলা ঘটনোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানোরও ব্যবস্থা করে।

গ্রেপ্তার দুই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি ব্রিটিশ পরিবহন পুলিশ। তবে এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা দুজনই বর্তমানে কারা হেফাজতে আছে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমার এক বিবৃতিতে এ ঘটনাকে ‘বাকরুদ্ধকর’ উল্লেখ করে বলেছেন, “এই ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। যারা আহত হয়েছে, তাদের পাশে আছি। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য জরুরি পরিষেবা বিভাগের কর্মীদের ধন্যবাদ। ওই এলাকায় সবাইকে পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানাচ্ছি।”

সূত্র : বিবিসি, এএফপি

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ