1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী | ঢাকা আওয়ার
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাঁচ জেলায় বন্যার শঙ্কা হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ২৮ মার্চ, ২০২৬

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশু মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ১১ দিনে ৩৩ জন শিশুর মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক এবং এ বিষয়ে হাসপাতাল পরিচালকের দায়িত্বহীনতা মেনে নেওয়া যায় না।

শনিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসার নৈতিকতা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘এত বড় ঘটনা ঘটলেও পরিচালক আমাদের জানাননি যে সেখানে ভেন্টিলেটরের সংকট রয়েছে। তাকে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত।’

মন্ত্রী অভিযোগ করেন, শুরুতে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করলেও পরে প্রতিবেদনে গণমাধ্যমের তথ্যই সঠিক প্রমাণিত হয়। তিনি বলেন, ‘আমি ফোন করার পর পরিচালক বলেছিলেন, মিডিয়া বাড়িয়ে বলছে। কিন্তু তদন্তে দেখা গেছে, বাস্তবতা আরও ভয়াবহ।’

সরকারি প্রক্রিয়ার জটিলতার কারণে দ্রুত ভেন্টিলেটর সংগ্রহ কঠিন উল্লেখ করে মন্ত্রী জানান, ব্যক্তিগত উদ্যোগে বেসরকারি সহায়তায় জরুরি ভিত্তিতে তিনটি ভেন্টিলেটর কেনা হচ্ছে এবং আরও দুটি সংগ্রহের চেষ্টা চলছে।

চিকিৎসকদের পেশাগত আচরণ প্রসঙ্গে তিনি বলেন, রোগীরা চিকিৎসকদের ওপর অগাধ আস্থা রাখে, তাই তাদের আরও দায়িত্বশীল হতে হবে। অতিরিক্ত কাজের চাপ ও ক্লান্তির কারণে চিকিৎসায় ভুলের ঘটনা ঘটে বলেও তিনি উল্লেখ করেন।

একই সঙ্গে কিছু চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অনৈতিক আচরণ, এমনকি যৌন হয়রানির অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নাম প্রকাশ না করে এক গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের অপ্রাসঙ্গিক আচরণের উদাহরণ টেনে তিনি বলেন, এসব কর্মকাণ্ড চিকিৎসা নৈতিকতার পরিপন্থী।

নিজের চিকিৎসা অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, বিদেশে উন্নত পরামর্শ নিয়ে অস্ত্রোপচার ছাড়াই তিনি সুস্থ হয়েছেন। এ সময় চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণ, গবেষণা ও আধুনিক চিকিৎসা সম্পর্কে আপডেট থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ