1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
সংসদে সাউন্ড বিভ্রাটে তদন্ত কমিটি, নাশকতা খতিয়ে দেখা হচ্ছে | ঢাকা আওয়ার
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাঁচ জেলায় বন্যার শঙ্কা হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

সংসদে সাউন্ড বিভ্রাটে তদন্ত কমিটি, নাশকতা খতিয়ে দেখা হচ্ছে

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে সাউন্ড সিস্টেমে বিভ্রাটের ঘটনায় কোনো নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সংসদ কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ১২ মার্চ অধিবেশন শুরুর সময় সাউন্ড সিস্টেমে ত্রুটির কারণে কার্যক্রম কিছু সময় বন্ধ রাখতে হয়, যা নিয়ে সংসদ সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ বিষয়ে জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীও অসন্তোষ প্রকাশ করেন।

চিফ হুইপ জানান, সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে গঠিত কমিটি বিষয়টি তদন্ত করবে এবং যান্ত্রিক ত্রুটি শনাক্তে বুয়েটের বিশেষজ্ঞদেরও যুক্ত করা হচ্ছে। পাশাপাশি সংসদ সদস্যদের ব্যবহৃত হেডফোন দ্রুত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সুবিধা নিয়েও আলোচনা হয়েছে। মন্ত্রী, স্পিকার ও হুইপদের বাইরে অন্য সদস্যদের জন্য আবাসনের ব্যবস্থা করার চেষ্টা চলছে এবং ১০ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম কেনা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ