1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
সাবেক রাষ্ট্রপতি হামিদের ভাতিজার বিলাসবহুল রিসোর্টে আগুন | ঢাকা আওয়ার
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

সাবেক রাষ্ট্রপতি হামিদের ভাতিজার বিলাসবহুল রিসোর্টে আগুন

ঢাকা আওয়ার ডেস্ক
  • শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

কিশোরগঞ্জের হাওড় উপজেলা মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাতিজা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরীফ কামালের ‘হাওড় রিসোর্টে’ হামলা ও ভাঙচুর করে তাতে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

শুক্রবার দুপুরে এ অগ্নিসংযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিঠামইন বাজার থেকে এলাকাবাসী লাঠিসোটা নিয়ে ‘হাওড় রিসোর্টের’ গেট ভেঙে ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দিয়ে উল্লাস প্রকাশ করেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, শরীফ কামাল তার চাচা রাষ্ট্রপতির প্রভাবে চেয়ারম্যান হন এবং বিভিন্ন কৌশলে শতকোটি টাকার মালিক বনে যান। মিঠামইন, কিশোরগঞ্জ শহর এবং রাজধানী ঢাকায় তার শতকোটি টাকার সহায়-সম্পদ রয়েছে; যা সম্পূর্ণ জ্ঞাত-আয়বহির্ভূত। আর এ কারণে এলাকাবাসী তার প্রতিও ক্ষুব্ধ ছিলেন।

যোগাযোগ করা হলে মিঠামইন থানার ওসি মো. শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, ঘটনার পর তিনি এসব জানতে পেরেছেন। তবে ওখানকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার পর সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় অবস্থিত বাসভবনে হামলা ও ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ