1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
প্রধানমন্ত্রীকে মানবতার জন্য নোবেল দেওয়া উচিত ছিল : স্বরাষ্ট্রমন্ত্রী | ঢাকা আওয়ার
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে মানবতার জন্য নোবেল দেওয়া উচিত ছিল : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার জন্য যেভাবে কাজ করে চলেছেন, তাতে শান্তির জন্য তাকে নোবেল দেওয়া উচিত ছিল। কিন্তু কেন তাকে দেওয়া হয়নি, তা আমার বোধগম্য নয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার সাইফুল হক।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, সম্প্রতি রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে আগুন লাগার বিষয়টি আমাদের গোয়েন্দা বিভাগসহ বিভিন্ন তদন্তকাজ চলমান।

তিনি আরও বলেন, তদন্তের পরে আমরা জানাতে পারব এক্সক্লুসিভ (বিশেষ) কোনো কারণে আগুনের সূত্রপাত ঘটলো না গ্যাস অথবা শর্টসার্কিটের থেকে হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ