1. mistake.rocky@gmail.com : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. dhakahour@gmail.com : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. sarowar.rocky@gmail.com : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. sadakmostafa5@gmail.com : Sadak Mostafa : Sadak Mostafa
  5. info@dhakahour.com : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. yfmahmud82@gmail.com : Yousuf Mahmud : Yousuf Mahmud
রাজবাড়ী থেকে শরীয়তপুরের অভিমুখে বিএনপির রোডমার্চ শুরু | ঢাকা আওয়ার
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

রাজবাড়ী থেকে শরীয়তপুরের অভিমুখে বিএনপির রোডমার্চ শুরু

প্রতিবেদকের নাম
  • মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের এক দফা দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে শরীয়তপুরের অভিমুখে রোডমার্চ শুরু করেছে বিএনপি।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১২টার রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে উদ্বোধনী সমাবেশের পর বৃষ্টি উপেক্ষা করেই রোডমার্চটি শরীয়তপুরের অভিমুখে রওনা হয়।

জানা গেছে, ফরিদপুর বিভাগীয় রোডমার্চটি রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে শুরু হয়ে ফরিদপুর-ভাঙ্গা-গোপালগঞ্জ-মাদারীপুর হয়ে শরীয়তপুরে যাবে। সেখানে একটি জনসভার মাধ্যমে রোডমার্চটি শেষ হবে। এছাড়া পথে পথে সভা করবে দলটি।

মঙ্গলবার দুপুর ১২টায় নেতাকর্মীদের বক্তব্যের পর রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে রোডমার্চ উদ্বোধন হয়। এরপর সভাটি বৃষ্টি উপেক্ষা করেই ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে রোডমার্চটি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়।

সরেজমিনে দেখা যায়, রোডমার্চে যোগ দিতে ভোর থেকেই বাস, ট্রাক, মাইক্রোবাস,মোটরসাইকেল নিয়ে হাজার হাজার নেতাকর্মী গোয়ালন্দ মোড়ে আসছেন।গোয়ালন্দ মোড়ে এসে তারা সবাই একত্র হচ্ছেন। স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে রোড মার্চ। বিপুল সংখ্যক নেতাকর্মীদের আগমনে ও যানবাহনের কারণে মহাসড়কে জটলা তৈরি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীরা রোডমার্চে অংশ নেই।এরপর নেতাকর্মীদের বক্তব্যের পর রোডমার্চটি ফরিদপুরের দিকে রওনা হয়েছে।

এরপর ফরিদপুরের রাজবাড়ীর রাস্তার মোড়ে একটি পথসভা হবে। এরপর ঢাকা-বরিশাল মহাসড়ক ধরে মাদারীপুরের দিকে আগাবে রোডমার্চের বহর। পথে পথে ফরিদপুর, ভাঙ্গা, গোপালগঞ্জ, মাদারীপুর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী রোডমার্চের বহরে যোগ দেবেন। পথে নগরকান্দা উপজেলার তালমার মোড়, গোলাপগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড, মাদারীপুরের মুস্তফাপুর বাসস্ট্যান্ডে পথসভা শেষে শরীয়তপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে সমাবেশ করে পথসভার ইতি ঘোষণা করা হবে।

চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফারুকের সভাপতিত্বে ফরিদপুর বিভাগীয় এই রোডমার্চের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ফরিদপুর বিভাগীয় রোড মার্চের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক শাহজাদা মিয়া, রোডমার্চের সমন্বয়ক ও বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু,সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হারুন উর রশিদ হারুন সহ কেন্দ্রীয় বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতা ও ফরিদপুর বিভাগীয় ৫ জেলার সকল স্তরের নেতারা।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ