1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিন ভ্রমণ | ঢাকা আওয়ার
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিন ভ্রমণ

ঢাকা অনলাইন ডেস্ক
  • বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

ফেব্রুয়ারি মাসের শুরু থেকে বন্ধ হচ্ছে সেন্ট মার্টিন ভ্রমণ। বন ও পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের শেষ সময় ৩১ জানুয়ারি পর্যন্ত। ফেব্রুয়ারি মাস থেকে জাহাজ চলাচল বন্ধ থাকবে। আবারও আগামী নভেম্বর মাস থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হবে সেন্ট মার্টিন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বর ও জানুয়ারি— এই দুই মাস দৈনিক দুই হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ ও সেখানে রাত যাপনের সুযোগ পাচ্ছেন। ফেব্রুয়ারি মাস থেকে কোনো পর্যটকের সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাবেন না।

তবে স্থানীয়রা সরকারকে পর্যটকদের সার্বক্ষণিক সেন্ট মার্টিন ভ্রমণে সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আরো এক মাস এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানালেও এ পর্যন্ত সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের ভ্রমণে নির্দেশনায় এখনও কোনো পরিবর্তন আসেনি। প্রতি বছর নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত শুরু হবে। শেষ হবে ৩১ জানুয়ারি। এরমধ্যে নভেম্বর মাসে রাত্রি যাপন করতে পারবেন না পর্যটকরা।

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ সুরক্ষায় সরকার এই পদক্ষেপ নিয়েছেন নিয়েছে বলে জানিয়েছেন জমির উদ্দিন।

ব্যবসায়ীরা জানান, সেন্টমার্টিন দ্বীপে প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত পর্যটক যাতায়াত করে থাকে। কিন্তু এ বছর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রাণালয় থেকে পর্যটক সীমিতকরণসহ নানা বিধি-নিষেধ জারি হয়। যেখানে নভেম্বর মাসে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবে কিন্ত রাত্রিযাপন করতে পারবে না এমন সিদ্ধান্ত আসে। ডিসেম্বর ও জানুয়ারিতে ২ হাজার পর্যটক যেতে পারবে ও রাত্রিযাপন করতে পারবে আর ফেব্রুয়ারি মাসে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন না এসব বলা হয়।

এতে সেন্ট মার্টিনের ব্যবসায়ী ও স্থানীয়রা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি তাদের।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘এখানে সঙ্গে ১০ হাজারের অধিক মানুষের জীবিকা পর্যটনের ওপর নির্ভর করে। জাহাজ চলাচল ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো গেলে বাসিন্দাদের উপকার হতো।’

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ