1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ডেভিল হান্টে আরও ৫৩২ জন গ্রেপ্তার | ঢাকা আওয়ার
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

ডেভিল হান্টে আরও ৫৩২ জন গ্রেপ্তার

ঢাকা আওয়ার ডেস্ক
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকাসহ সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেভিল হান্টের পাশাপাশি অন্যান্য অপরাধে ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরেও অন্যান্য অপরাধে ১ হাজার ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।  সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া গ্রেপ্তারের পাশাপাশি এই সময়ে ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে বিদেশি ‍পিস্তল, ম্যাগজিন, স্টিলের চাপাতি, স্টিলের জং ধরা ছুরি ও স্টিলের কিরিচ একটি করে এবং দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেন স্থানীয় বাসিন্দারা। এতে আহত হন অন্তত ১৫ শিক্ষার্থী।

গাজীপুরের এ ঘটনার পরই নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর ৮ ফেব্রুয়ারি রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ