1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

প্রতিবেদকের নাম
  • মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

সোমবার (৩০ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। 

এতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিম্নলিখিত অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাসমূহ গ্রহণ করা হয়েছে। 

গৃহীত নিরাপত্তামূলক পদক্ষেপসমূহ হলো-
১. সব ভিআইপি ও ভিভিআইপি ব্যাগ স্ক্রিনিং প্রক্রিয়ায় অধিকতর মনোযোগ বৃদ্ধি।
২. এভিয়েশন সিকিউরিটি (AVSEC) সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা প্রদান।
৩. সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষ নজরদারির নির্দেশনা প্রদান।
৪. মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পর ‘হাই রিস্ক’ ব্যাগের ক্ষেত্রে ম্যানুয়াল তল্লাশি বাধ্যতামূলক।
৫. বিমানবন্দরে প্রবেশের সময় সব ফায়ার আর্ম বহনকারীর পূর্বানুমতি নিশ্চিতকরণ ও রেকর্ড সংরক্ষণ।
৬. কোনো ধরনের ‘সিকিউরিটি ব্রিচ’ ঘটলে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে তদন্ত কমিটি গঠন এবং তাৎক্ষণিক প্রতিরোধমূলক নির্দেশনা প্রদান।

এ বিষয়ে বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেন, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। একটুও শিথিলতা নয়। সব স্তরে দায়িত্বশীলতা ও তদারকি আরও বাড়ানো হয়েছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ