1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
গাজায় ১৬,৫০০ মানুষের জরুরি চিকিৎসা প্রয়োজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাঁচ জেলায় বন্যার শঙ্কা হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

গাজায় ১৬,৫০০ মানুষের জরুরি চিকিৎসা প্রয়োজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ঢাকা আওয়ার ডেস্ক‘
  • শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

যুদ্ধবিধ্বস্ত গাজায় ১৬,৫০০-এর বেশি ফিলিস্তিনি বর্তমানে জরুরি চিকিৎসা সেবার প্রয়োজনীয়তায় ভুগছেন বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. টেড্রোস আধানম গেব্রেয়েসুস। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা অবিলম্বে এসব রোগীকে চিকিৎসার জন্য গ্রহণ করে।

ডা. টেড্রোস বলেন, “আমরা আরও দেশকে আহ্বান জানাচ্ছি গাজা থেকে রোগীদের গ্রহণ করতে, কারণ এখনো ১৬,৫০০ জনের বেশি মানুষের জরুরি চিকিৎসা দরকার, যা গাজা উপত্যকার ভেতরে পাওয়া সম্ভব নয়।”

তিনি আরও বলেন, রোগী স্থানান্তরের জন্য সব ধরনের সরিয়ে নেওয়ার পথ- বিশেষ করে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে যাওয়া রাস্তাগুলো- খোলা রাখা অত্যন্ত জরুরি। খবর আল জাজিরার।

ডা. টেড্রোস জানান, সম্প্রতি ডব্লিউএইচও গাজা থেকে ১৯ জন গুরুতর অসুস্থ রোগী এবং তাদের সঙ্গে থাকা ৯৩ জন সঙ্গীকে চিকিৎসার জন্য ইতালিতে স্থানান্তর করেছে। তিনি এ উদ্যোগে সহায়তার জন্য ইতালি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ