1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ইসলামাবাদে বিস্ফোরণে নিহত ৩১, আহত দেড় শতাধিক | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাঁচ জেলায় বন্যার শঙ্কা হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

ইসলামাবাদে বিস্ফোরণে নিহত ৩১, আহত দেড় শতাধিক

ঢাকা আওয়ার ডেস্ক
  • শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক জন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, আজ শুক্রবার জুমার নামাজের সময় ইসলামাবাদের তেরলাই এলাকায় শিয়াদের ধর্মীয় সমাবেশস্থল ইমামবাড়ায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানান, বিস্ফোরণের ধরন সম্পর্কে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। ফরেনসিক দল তদন্ত শেষে এটি আত্মঘাতী হামলা নাকি পুঁতে রাখা বোমা ছিল-তা নির্ধারণ করবে।

তবে নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তাকর্মী বার্তাসংস্থা এএফপিকে বলেন, এটি আত্মঘাতি বোমা হামলা। হামলাকারীকে ইমামবাড়ার গেটে থামানো হলে বিস্ফোরণ ঘটায় সে।’

জেলা প্রশাসনের এক মুখপাত্র জানান, ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে সহকারী কমিশনারদের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঘটনার পর ইসলামাবাদের পলিক্লিনিক, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) ও সিডিএ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

এর আগে গত বছর নভেম্বরে ইসলামাবাদের জি–১১ এলাকায় জেলা ও দায়রা জজ আদালতের বাইরে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ