1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
এপস্টেইন কেলেঙ্কারিতে অবশেষে ‘জবানবন্দি’ দিলেন বিল ক্লিনটন | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাঁচ জেলায় বন্যার শঙ্কা হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

এপস্টেইন কেলেঙ্কারিতে অবশেষে ‘জবানবন্দি’ দিলেন বিল ক্লিনটন

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

আলোচিত জেফরি এপস্টেইনের বিতর্কিত নথি তদন্তে মার্কিন কংগ্রেসের হাউজ ওভারসাইট কমিটির কাছে ‘জবানবন্দি’ দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

এই জবানবন্দিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, এপস্টেইনের অপরাধ সম্পর্কে তিনি কিছুই জানতেন না। এপস্টেইনের অপরাধ সম্পর্কে অজ্ঞাত ছিলেন এবং নিজে কোনো ভুল করেননি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রায় ছয় ঘণ্টার জবানবন্দিতে তিনি তদন্ত কমিটিকে জানিয়েছেন, এপস্টেইনের কর্মকাণ্ড সম্পর্কে যদি সামান্য আভাসও পেতেন তবে তিনি কখনোই এপস্টেইনের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করতেন না এবং নিজেই তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতেন।

কমিটির চেয়ারম্যান জেমস কোমার শুনানিকে খুবই ফলপ্রসূ বলে উল্লেখ করেন। তিনি জানান, ক্লিনটন সব প্রশ্নের উত্তর দিয়েছেন। ডেমোক্র্যাট সদস্যরা অবশ্য রিপাবলিকানদের এই শুনানিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেছেন।

এর একদিন আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হিলারি ক্লিনটনও একই কমিটির সামনে সাক্ষ্য দিয়েছেন। এপস্টেইনের অপরাধ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না বলেও কমিটিকে জানিয়েছেন। হিলারি আরও বলেন, তিনি কখনো এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎ করেননি।

বিল ক্লিনটন জানান, ২০০৫ সালের দিকে এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি। এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অপরাধে ক্লিনটনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি।

দীর্ঘ টানাপড়েনের পর এপস্টেইন নথি নিয়ে জবানবন্দিতে সম্মত হন ক্লিনটন দম্পতি। প্রথমে ২০২৫ সালের অক্টোবরে তাদের সাক্ষ্য নির্ধারিত হলেও তা পিছিয়ে নেওয়া হয়।

অবশেষে হিলারি ক্লিনটন এবং বিল ক্লিনটনের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। গোপনে অনুষ্ঠিত পৃথক এই বৈঠকে ১০ জন রিপাবলিকান সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ