1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
যুদ্ধ চলবে: ট্রাম্প | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছালো হোয়াইট হাউসের অনুষ্ঠানে ড্রোন-স্নাইপার হামলার পরিকল্পনা নস্যাতের দাবি এফবিআইয়ের লেবাননে যুদ্ধাপরাধ করছে ইসরাইল: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ ভারতে মা হওয়ার পর চাকরি ছাড়ছেন ৭৩ শতাংশ নারী, কেন এই সংকট?

যুদ্ধ চলবে: ট্রাম্প

ঢাকা আওয়ার ডেস্ক
  • বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার নিশ্চিত করেছেন যে, যুদ্ধ অন্তত আরও কয়েক সপ্তাহ চলবে। তিনি আগে যেসব মন্তব্য করেছিলেন, জাতির উদ্দেশে দেওয়া ভাষণেও সেগুলোই পুনর্ব্যক্ত করেছেন এবং সময়সীমা হিসেবে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত লক্ষ্য অর্জনের কথা উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টায় তিনি জাতির উদ্দেশে ভাষণ শুরু করেন।

ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই দ্রুত এবং বিশাল বিজয় অর্জন করেছে এবং চূড়ান্ত বিজয়ের খুব কাছে পৌঁছেছে। আগামী কয়েক সপ্তাহে মার্কিন সেনারা বোমাবর্ষণ অব্যাহত রাখবে।

তিনি আরো বলেন, “আমরা ইরানকে মধ্যযুগে ফিরিয়ে আনার মতো ধ্বংসাত্মক আঘাত করব।”

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যদি ইরান কোনো চুক্তি না করে, তবে দেশের শক্তি ও জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হবে।

এছাড়া হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য মিত্র দেশগুলোকে পদক্ষেপ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন, যদিও ন্যাটোকে সরাসরি উল্লেখ করেননি।

ট্রাম্প জোর দিয়ে বলেছেন, “আমরা অনেক কৌশলগত লক্ষ্য ইতিমধ্যেই অর্জন করেছি, এবং আগামী কয়েক সপ্তাহে আমাদের অভিযান চলতেই থাকবে।”

ট্রাম্প আরও বলেন, ইরান এসব অনেক দেশের ওপর হামলা চালিয়েছে। এতে স্পষ্ট হয় যে ইরানের কখনই পারমাণবিক অস্ত্র থাকা উচিত না।

ট্রাম্প এরপরে ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের মিত্রদেশ বিশেষ করে ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তারা অসাধারণ কাজ করেছে। আমরা কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দেব না।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ