1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
অসহায় মানুষের জন্য বিনামূল্যে ৩০ টিউবওয়েল দিয়েছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

অসহায় মানুষের জন্য বিনামূল্যে ৩০ টিউবওয়েল দিয়েছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

প্রতিবেদকের নাম
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে ৩০টি টিউবওয়েল বিতরণ করেছে সমাজসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় উপজেলার দত্তনগরের কুশাডাঙ্গা বটতলায় টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। তিনি বলেন, “দোস্ত এইড যে টিউবওয়েলগুলো বিতরণ করছে, প্রতিটি স্থাপনের পুরো খরচ তারাই বহন করবে। এতে এলাকার অসহায় মানুষগুলো বিশুদ্ধ পানির সুবিধা পাবে। আশা করি, তারা ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবে।”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দোস্ত এইডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী। তিনি বলেন, “টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে দোস্ত এইড সারাদেশে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। চুয়াডাঙ্গায় ইতিমধ্যে একাধিক প্রকল্প সম্পন্ন হয়েছে। ধাপে ধাপে এসব কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাশার, এবং দোস্ত এইডের সহকারী ব্যবস্থাপক মাজহারুল ইসলাম।

বক্তারা বলেন, বিশুদ্ধ পানির অভাব দূর করতে এই টিউবওয়েলগুলো অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তারা জানান, সুবিধাবঞ্চিত অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য সাব্বির আহমেদ মুহিত এবং অনুষ্ঠানটি সমন্বয় করেন তৈলটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসিফ আল ফারুকী।

উল্লেখ্য, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, দারিদ্র্য বিমোচন, খাদ্য ও ত্রাণ বিতরণ, প্রতিবন্ধী পুনর্বাসন, বিনামূল্যে ছানি অপারেশন, কুরবানির মাংস বিতরণ, গৃহনির্মাণ এবং মসজিদ-মাদ্রাসা নির্মাণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ