1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
আল-আকসায় ইসরায়েলিদের তাণ্ডব | ঢাকা আওয়ার
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

আল-আকসায় ইসরায়েলিদের তাণ্ডব

ঢাকা আওয়ার ডেস্ক
  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করেছেন ৪ হাজারের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী ও কট্টর ডানপন্থি চরমপন্থি গোষ্ঠীর সদস্যরা। ইহুদিদের একটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ বছরের মধ্যে এটি অন্যতম বড় অনুপ্রবেশের ঘটনা বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা সেখানে প্রকাশ্যে প্রার্থনা করেছে। এ সময় পুলিশ তাদের নিরাপত্তা দেয়।

গতকাল সকালে ইসরায়েলের কঠোর পুলিশি পাহারায় আল-আকসা প্রাঙ্গণে ঢোকেন কট্টর ডানপন্থি ইসরায়েলি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। ইহুদিদের শোক দিবস ‘তিশা বাব’ উপলক্ষে তিনি সেখানে যান। ঐতিহাসিক চুক্তি অনুযায়ী আল-আকসা প্রাঙ্গণে অমুসলিমদের যাওয়া নিষিদ্ধ না হলেও সেখানে ইহুদি বা অন্য কোনো ধর্মের অনুসারীদের প্রার্থনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। জেরুজালেম গভর্নরেটের ফিলিস্তিনি প্রশাসন জানিয়েছে, আল-আকসায় প্রবেশ করা ইসরায়েলিদের সংখ্যা ৫ হাজারে পৌঁছাতে পারে।

এটি বিগত যে কোনো বছরের তুলনায় অনেক বেশি। ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, এ ঘটনাকে কেন্দ্র করে আল-আকসার প্রবেশদ্বারগুলোতে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি বাহিনী। বহু ফিলিস্তিনি সাধারণ মুসল্লি ও শিক্ষার্থীদের মসজিদে ঢুকতে দেওয়া হয়নি।
এমনকি অনেক ফিলিস্তিনি মুসল্লির ওপর ইসরায়েলি বাহিনী তাণ্ডব চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

জেরুজালেমের পুরোনো শহরে চরম নিরাপত্তামূলক পদক্ষেপ নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বয়স্ক ব্যক্তি ছাড়া সাধারণ ফিলিস্তিনিদের আল-আকসায় প্রবেশ বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে পূর্ব জেরুজালেম ও কালান্দিয়াসহ বিভিন্ন এলাকার তল্লাশিচৌকিতে কড়াকড়ি বাড়ানো হয়েছে। পবিত্র মসজিদ প্রাঙ্গণের ভিতরে ঢুকেই তালমুদিক আচার-অনুষ্ঠান পালন করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।
তারা সেখানে গান গেয়েছে, মাটিতে লুটিয়ে পড়েছে এবং প্রার্থনা করেছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পুলিশ ১ হাজারো ইসরায়েলিকে সেখানে প্রার্থনার সুযোগ করে দিয়েছে। এটি ১৯৬৭ সালের ঐতিহাসিক স্থিতাবস্থা চুক্তির সরাসরি লঙ্ঘন। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। পরবর্তীতে ১৯৮০ সালে তারা এটি ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে।
তবে ইসরায়েলের এই দখলদারত্বকে আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই স্বীকৃতি দেয়নি।

জর্ডান-হামাসের তীব্র নিন্দা : ফিলিস্তিনের জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তার সঙ্গে এসময় ছিলেন অন্যান্য ইসরায়েলি কর্মকর্তা এবং চার হাজারের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী।

পবিত্র মসজিদ এমন কট্টর ব্যক্তির প্রবেশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান ও ফিলিস্তিনি সংগঠন হামাস। হামাস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ‘প্রকাশ্য আগ্রাসন’ বলে অভিহিত করেছে। -আলজাজিরা

সংগঠনটি সতর্ক করে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড শেষ পর্যন্ত ‘দখলদার শক্তি ও তাদের বসতি স্থাপনকারীদের জন্যই বুমেরাং হয়ে ফিরে আসবে’। আল-আকসা মসজিদ প্রাঙ্গণকে ঘিরে দীর্ঘদিন ধরেই ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মুসলমানদের কাছে এটি ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান, আর ইহুদিদের কাছে একই এলাকা টেম্পল মাউন্ট হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ