1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
কাউকে নির্বাচিত করা আমাদের কাজ না: ফাওজুল কবির | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

কাউকে নির্বাচিত করা আমাদের কাজ না: ফাওজুল কবির

প্রতিবেদকের নাম
  • শনিবার, ৫ জুলাই, ২০২৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, কাউকে নির্বাচিত করা আমাদের কাজ না। যারা নির্বাচিত হবে তাদের সঙ্গেই আমাদের কাজ করতে হবে। তিনি বলেন, নির্বাচনকালীন পক্ষপাতিত্ব করলে সাবেক সিইসি নুরুল হুদার মতো কঠিন পরিণতি ভোগ করতে হবে।

শনিবার (৫ জুলাই) সকালে জেলা প্রশাসন ও জেলার সরকারি কর্মকর্তা এবং অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সামনে জাতীয় নির্বাচন একটি অগ্নিপরীক্ষা আমাদের জাতির জন্য। এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। তাছাড়া এবারের নির্বাচনে কোন আশঙ্কা এবং কোন ক্ষয়ক্ষতি ছাড়াই ভোটাররা ভোটকেন্দ্রে ভোট দিতে পারবে। প্রবাসী ভোটাররা প্রথমবারের মতো পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, গ্যাস ও কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে খরচ বেশি হচ্ছে তাই সরকার নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সোলার বিদ্যুৎ উৎপাদনে জোর দিয়ে কাজ করছে।

জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনসহ আরো অনেকে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ