1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ধূমপান নিয়ে সব দেশের থেকে আলাদা আইন করল এশিয়ার এক দেশ | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাঁচ জেলায় বন্যার শঙ্কা হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

ধূমপান নিয়ে সব দেশের থেকে আলাদা আইন করল এশিয়ার এক দেশ

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ১ নভেম্বর, ২০২৫

ধূমপান সংক্রান্ত নতুন এক আইন কার্যকর হয়েছে এশিয়ার দেশ মালদ্বীপে। জনস্বাস্থ্যের সুরক্ষায় শনিবার (১ নভেম্বর) থেকে এই আইন কার্যকর করেছে দেশটির সরকার।

নতুন এই আইন অনুযায়ী, ২০০৭ সালের জানুয়ারির পর যারা জন্ম নিয়েছেন, তাদের কেউ আর মালদ্বীপে ধূমপান করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা অমান্য করলে শাস্তির মুখোমুখি হতে হবে তাদেরকে।

এই আইন কার্যকরের মধ্য দিয়ে বিশ্বে প্রজন্মভিত্তিক ধূমপান নিষিদ্ধকারী একমাত্র রাষ্ট্রে পরিণত হলো মালদ্বীপ। শনিবার মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদন অনুযায়ী, মালদ্বীপ ২০০৭ সালের জানুয়ারি মাসের পর জন্মগ্রহণকারী সবার ওপর ১ নভেম্বর থেকে ধূমপান নিষিদ্ধকরণ কার্যকর করা শুরু করেছে। চলতি বছরের শুরুর দিকে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এই পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, প্রেসিডেন্টের নেওয়া এই পদক্ষেপ ‘জনস্বাস্থ্যের সুরক্ষা ও তামাকমুক্ত প্রজন্ম গঠনে সহায়ক হবে।’

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নতুন বিধান অনুযায়ী, ২০০৭ সালের ১ জানুয়ারি কিংবা তারপর জন্মগ্রহণকারী কেউ মালদ্বীপে তামাকজাত পণ্য ক্রয়, ব্যবহার কিংবা তাদের কাছে এসব পণ্য বিক্রি করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা সব ধরনের তামাকজাত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য এবং বিক্রেতাদের তামাকজাত পণ্য বিক্রয়ের আগে ক্রেতার বয়স যাচাই করতে হবে।

নতুন এই আইন মালদ্বীপ ভ্রমণকারী পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এক হাজার ১৯১টি ছোট প্রবালদ্বীপ নিয়ে গঠিত দক্ষিণ এশিয়ার এই দেশটি নিরক্ষরেখা বরাবর প্রায় ৮০০ কিলোমিটারজুড়ে বিস্তৃত, যা বিলাসবহুল পর্যটনের জন্য পরিচিত।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দেশে সব বয়সী মানুষের জন্য ই-সিগারেট ও ভ্যাপিং পণ্য আমদানি, বিক্রি, বিতরণ, মজুত ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অপ্রাপ্তবয়স্কদের কাছে কেউ তামাকজাত পণ্য বিক্রি করলে তাকে ৫০ হাজার রুপিয়া আর ভ্যাপিং যন্ত্র ব্যবহারের জন্য ৫ হাজার রুপিয়া জরিমানার বিধান করা হয়েছে।

মালদ্বীপের মতো এই ধরনের প্রজন্মভিত্তিক ধূমপান নিষিদ্ধের প্রস্তাব যুক্তরাজ্যে বর্তমানে আইনি প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে, ধূমপানবিরোধী এমন আইন প্রথম প্রণয়নকারী দেশ নিউজিল্যান্ড ২০২৩ সালের নভেম্বরে তাদের আইনটি বাতিল করে দেয়। আইনটি কার্যকরের এক বছরেরও কম সময়ের মাথায় নিউজিল্যান্ড সরকার তা বাতিল করে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ