1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে 'আটক' করা হয়েছে: ট্রাম্প | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাঁচ জেলায় বন্যার শঙ্কা হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ‘আটক’ করা হয়েছে: ট্রাম্প

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ‘ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়েছে’ এবং ‘দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে’।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে, যাকে তার স্ত্রীসহ আটক করা হয়েছে এবং দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে’।

‘এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। আজ সকাল ১১টায় মার-এ-লাগোতে সংবাদ সম্মেলন হবে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ! প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প’।

এদিকে ভেনেজুয়েলাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলায় হামলা শুরু করে মার্কিন বাহিনী। কারাকাসের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে, তিনি আন্তর্জাতিক মাদক পাচারকারী সংস্থার নেতৃত্ব দিচ্ছেন, যা মাদুরো বরাবরই অস্বীকার করে আসছেন।

মাদুরোকে কীভাবে আটক করা হয়েছে বা কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তার বিস্তারিত জানাননি ডোনাল্ড ট্রাম্প।

ভেনেজুয়েলার সরকারও বিষয়টি এখনো নিশ্চিত করেনি।

মাদুরোকে আটকে সহায়তা করলে ৫০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১১ ইএসটি (বাংলাদেশ সময় রাত ১০টায়) ফ্লোরিডায় ট্রাম্পের বাসভবন মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে ট্রাম্প জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ