1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
৯৮ শতাংশ ভোট পেয়ে ফের তানজানিয়ার প্রেসিডেন্ট হলেন সামিয়া | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাঁচ জেলায় বন্যার শঙ্কা হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

৯৮ শতাংশ ভোট পেয়ে ফের তানজানিয়ার প্রেসিডেন্ট হলেন সামিয়া

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আফ্রিকার দেশ তানজানিয়ায় বিতর্কিত নির্বাচনে ৯৮ শতাংশ ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সামিয়া সুলুহু হাসান। গত বুধবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। কিন্তু এতে বিরোধী দলের প্রধান দুই নেতাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি।

এ নিয়ে ব্যাপক সহিংসতা শুরু হয়। নির্বাচনের দিন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। গতকাল দেশটির প্রধান বিরোধী দল জানায় নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ৭০০ জন নিহত হয়েছেন। যদিও জাতিসংঘ এখন পর্যন্ত মাত্র ১০ জন নিহতের তথ্য দিয়েছে।

তানজানিয়ার নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ঘোষণায় শনিবার (১ নভেম্বর) জানিয়েছে, সামিয়া ৯৮ শতাংশ ভোট পেয়েছেন। বুধবারের নির্বাচনে ৩ কোটি ২০ লাখ ব্যালট কাস্ট হয়।

নির্বাচনী সহিংসতা ঘিরে তানজানিয়ার প্রায় সব জায়গায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এতে করে নিহতের আসল সংখ্যা প্রকাশ পাচ্ছে না। সরকারও হতাহতের পরিমাণ লুকানোর পাশাপাশি কারফিউ জারি করে রেখেছে।

শনিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার জ্যাকবস এমওয়ামবেগেলে আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, “আমি ঘোষণা করছি সামিয়া সুলুহু হাসান প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন।”

জ্যাকবস জানিয়েছেন, মোট ভোটারের ৮৭ শতাংশ ভোট পড়েছে।

এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় এ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে। যেখানে প্রধান দুই বিরোধী দলীয় নেতাকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে সেখানে কীভাবে এত মানুষ ভোট দিলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার থেকেই আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তারা সামিয়ার পোস্টার ছিঁড়ে ফেলেন, পুলিশের গাড়ি ও থানায় আগুন দেন।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ