1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
হবিগঞ্জে হামলায় আহত সারজিস | ঢাকা আওয়ার
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে হামলায় আহত সারজিস

ঢাকা আওয়ার ডেস্ক
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে দলটির নেতা সারজিস আলমও রয়েছেন বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত অভিযোগ করেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়।

তিনি বলেন, হামলায় সাংবাদিক ও এনসিপির নেতাকর্মীরা আহত হয়েছেন।

তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ