1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ট্রাম্প বললেন চুক্তি আজই, তেহরান বলছে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি | ঢাকা আওয়ার
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

ট্রাম্প বললেন চুক্তি আজই, তেহরান বলছে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি

ঢাকা আওয়ার ডেস্ক
  • রবিবার, ১৪ জুন, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসানে আজই (রোববার) ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেও তেহরান বলেছে, চুক্তির বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। রোববার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে চুক্তির বিষয়ে তেহরানের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানানো হয়েছে।

ইরানি আলোচক দলের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি বলেছে, ‘‘আলোচনাকালে প্রস্তাবিত সমঝোতা স্মারকের (এমওইউ) বিষয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বা ঘোষণা দেয়নি।’’

প্রস্তাবিত এই চুক্তিটি ইরানের কট্টরপন্থীদের বিরোধিতার মুখে পড়েছে। তারা বলেছেন, এটি ইরানের স্বার্থ রক্ষা করবে না এবং কৌশলগত হরমুজ প্রণালির ওপর তেহরানের যে নিয়ন্ত্রণ বা প্রভাব রয়েছে, তা থেকে তেহরানকে বঞ্চিত করবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে ইরানের সঙ্গে রোববারই একটি চুক্তি সই হতে পারে এবং কৌশলগত হরমুজ প্রণালি এই চুক্তির পরপরই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, যেখানে ইরানি আলোচকরা জানিয়েছেন এখনও সমঝোতা স্মারক চূড়ান্ত হয়নি, সেখানে ট্রাম্প অস্বাভাবিকভাবে চুক্তি সইয়ের জন্য চাপ দিচ্ছেন। আজ ১৪ জুন ট্রাম্পের জন্মদিন। তিনি হয়ত তার জন্মদিনে চুক্তি করে এটিকে একটি প্রচারণা হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছেন।

এর আগে, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ওবামার শাসনামলে ২০১৫ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হয়েছিল। কিন্তু ওই চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেটি থামিয়েছেন এবং ইরান এখন আর অস্ত্র তৈরিই করতে চায় না। এছাড়া ইরানের সঙ্গে অন্য সরকারের চেয়ে তার সরকারের সঙ্গে ভালো সম্পর্ক আছে বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প লিখেছেন, বারাক ওবামার ইরানের সঙ্গে করা চুক্তিটি ছিল মূলত পারমাণবিক অস্ত্র বানানোর একটা সহজ, সুন্দর ও মসৃণ রাস্তা। চুক্তিটি থাকলে ইরান ছয় বছর আগেই পারমাণবিক অস্ত্র পেয়ে যেত এবং এতদিনে সেটা ব্যবহারও করে ফেলত। ইরানের সাথে আমার চুক্তিটা ঠিক এর উল্টো—এটি পারমাণবিক অস্ত্র ঠেকানোর একটা নিরেট দেয়াল! সত্যি বলতে, তারা এখন আর কোনো পারমাণবিক অস্ত্র চায়ও না, আর কোনোভাবেই তা পাবেও না।

সূত্র: এএফপি।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ